News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশি এনকাউন্টারের ঘটনায় স্বতঃপ্রণোদিত তদন্ত জাতীয় মানবাধিকার কমিশনের, রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও
Image

পুলিশি এনকাউন্টারের ঘটনায় স্বতঃপ্রণোদিত তদন্ত জাতীয় মানবাধিকার কমিশনের, রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : হায়দরাবাদ এনকাউন্টারের ঘটনায় স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করল জাতীয় মানবাধিকার কমিশন। হায়দরাবাদ এনকাউন্টারে চার অভিযুক্তের মৃত্যুর খবর দেখে সুয়ো মোটো অভিযোগ নেওয়ার হয়েছে। নিজস্ব তদন্তকারী দল ঘটনাস্থলে পাঠিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এ দিকে, হেফাজতে বন্দি মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও তেলেঙ্গানা সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

সূত্রের খবর, মন্ত্রকের তরফে বলা হয়েছে, হেফাজতে বন্দিকে মেরে ফেলা হয়েছে। নিয়ম অনুযায়ী রাজ্য সরকারকে জাতীয় মানবাধিকার কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জবাবদিহি করতে হবে। সূত্রের দাবি, ‘যেহেতু সংসদে অধিবেশন চলছে, মন্ত্রীকে প্রশ্ন করা হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে সব তথ্য জোগার করে তৈরি থাকতে হবে।’ এদিকে, এনকাউন্টারের সময় নিয়ে দু রকম তথ্য উঠে এসেছে তেলেঙ্গানা পুলিশের কথায়। সাইবেরাবাদ পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল, এদিন ভোর ৩.৩০-এ এনকাউন্টার হয়েছে। পরে সরকারি বিবৃতি দেওয়ার সময় শামশাবাদের ডেপুটি কমিশনার এন প্রকাশ রেড্ডি জানান, ‘সকাল ৬.৩০টা নাগাদ অপরাধের পুনর্নির্মাণের জন্য অভিযুক্তদের নিয়ে অপরাধস্থলে যায় আমাদের লোকেরা। তখনই তাঁদের থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। পালটা গুলি ছোড়ে পুলিশও।’

পুলিশ জানিয়েছে, পশু চিকিত্‍‌সককে ধর্ষণ ও খুনে অভিযুক্ত মহম্মদ আরিফ, নবীন, শিবা ও চেন্নাকেসাভুলুর এনকাউন্টারে মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, ভোর রাতে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য অভিযুক্তদের অপরাধস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে হেফাজত থেকে পালানোর চেষ্টা করে চার অভিযুক্ত। তখনই ৪৪ নং জাতীয় সড়কের উপর শুরু হয় এনকাউন্টার। এনকাউন্টারে মৃত্যু হয় চার অভিযুক্তের।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top