News Flash

  • Home
  • Uncategorized
  • রাবার গাছের পাতার বোটা থেকে মধু আহরণ, কৃষকদের বিকল্প আয়ের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী
Image

রাবার গাছের পাতার বোটা থেকে মধু আহরণ, কৃষকদের বিকল্প আয়ের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ রাবার গাছের পাতার বোটা থেকে আহরিত মধু ভীষণ দামী এবং তার ওষুধি ব্যবহারিক গুণও প্রচুর৷ তাই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই মধু বিক্রি করে চাষিদের আর্থিক স্বাবলম্বী হওয়ার দিশা দেখিয়েছেন৷ এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সর্বোত সাহায্য করবে বলে তিনি জানিয়েছেন৷ শুক্রবার ইম্ফলে মেঘালয় সরকারের উদ্যোগে আয়োজিত উত্তরপূর্বাঞ্চল ফুড শো-র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সারা ত্রিপুরায় ২৫ হাজার কৃষককে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে৷ তাঁরা রাবার গাছের পাতার বোটা থেকে মধু আহরণ করবেন৷ সেই মোতাবেক তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে৷


এবিষয়ে রাবার বোর্ডের ডেভলপমেন্ট অফিসার শ্যামল সেন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাবার গাছের নানা উপকারিতা নিয়ে গবেষণা চলছিল৷ সেই গবেষণায় বেরিয়ে এসেছে রাবার গাছের পাতার বোটা থেকে আহরিত মধু খুবই উৎকৃষ্টমানের৷ ওই মধু খুবই সুস্বাদু এবং তার ওষুধি ব্যবহারিক প্রয়োগও রয়েছে৷ তিনি বলেন, উদ্যান বিদ্যার অধীনে কৃষকদের প্রশিক্ষিত করে মধু সংগ্রহ এবং বিক্রয়ের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে দক্ষতা বিকাশ দপ্তরের উদ্যোগে বহু কৃষকদের এবিষয়ে জ্ঞান দেওয়া হয়েছে৷ তিনি জানান, খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ এবং রাবার বোর্ড যৌথভাবে কৃষকদের এবিষয়ে প্রশিক্ষণ দিয়েছে৷


আজ ইম্ফলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যে প্রচুর রাবার গাছ রয়েছে৷ প্রতিবছর ৮৬ হাজার মেট্রিক টন রাবার উৎপন্ন হচ্ছে৷ এই রাবার গাছের মাধ্যমে বিকল্প আয়েরও ব্যবস্থা রয়েছে৷ তিনি বলেন, রাবার গাছের পাতার বোটা থেকে মধু আহরণের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ রয়েছে৷ কারণ, ওই মধু সারা বিশ্বে কদর রয়েছে৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে৷ তাছাড়া রাজ্য সরকারও কৃষকদের নানাভাবে সহায়তায় পরিকল্পনা নিয়েছে৷ এদিন তিনি জানান, খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ ২৫ হাজার কৃষকদের ঋণ প্রদানের বন্দোবস্ত করবে৷ তাঁর দাবি, রাবার গাছের পাতার বোটা থেকে মধু আহরণের মাধ্যমে একজন কৃষক বছরে নূ্যনতম ৫০ হাজার টাকা উপার্জন করতে পারবেন৷ তাতে ত্রিপুরার কৃষকদের আর্থিক অবস্থায় পরিবর্তন আসবে৷ তাঁর কথায়, কৃষকরা ওই বিকল্প রোজগারে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন৷


তিনি জানান, ইতিমধ্যে বাছাই করা কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ কারণ, ওই মধু আহরণের পদ্ধতিগত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ছাড়া এই কাজ সম্ভব নয়৷
এদিকে, গো-পালন নিয়ে সমালোচনার জবাব দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আমূলের বাণিজ্যিক ব্যাপ্তি নিয়ে কারোর নূ্যনতম ধারণা নেই৷ তাই গো-পালনে লজ্জাবোধ করেন অনেকেই৷ শুক্রবার ইম্ফলে মেঘালয় সরকারের উদ্যোগে আয়োজিত উত্তরপূর্বাঞ্চল ফুড শোতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ১১ হাজার কোটি টাকা উত্তরপূর্বাঞ্চলের থেকে দুগ্দজাতীয় পণ্য আমদানির জন্য বর্হিরাজ্যকে দিতে হচ্ছে ৷ তাই তিনি ত্রিপুরায় গো-পালনে জোড় দিয়েছেন৷ এদিন তিনি বলেন, দুগ্দজাতীয় পণ্যের সারা বিশ্বেই চাহিদা রয়েছে৷ ভারতে বিভিন্ন রাজ্যে এই দুগ্দজাত পণ্য উৎপাদনের মাধ্যমে প্রচুর উপার্জন হচ্ছে৷ তাই ত্রিপুরায় দুগ্দজাত পণ্য উৎপাদনে জোড় দেয়া হয়েছে৷ তিনি বলেন, দুগ্দজাত পণ্য উৎপাদনে ফুড প্রসেসিং ইন্ড্রাস্ট্রি খোলা হলে প্রচুর কর্মসংস্থান হবে ৷


তিনি জানান, উত্তরপূর্বাঞ্চল প্রতি বছর ১১ হাজার কোটি টাকার দুগ্দজাত পণ্য আমদানি করে থাকে৷ এই অঞ্চলে এই পণ্য উৎপাদনে পরিকাঠামোর অভাবে প্রচুর টাকা বর্হিরাজ্যে যাচ্ছে ৷ তিনি দাবি করেন, ত্রিপুরায় আগামী ২-৩ বছরের মধ্যে দুগ্দজাত পণ্য উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে ৷ কারণ, গো-পালনে জোড় দেওয়া হয়েছে ৷ তিনি বলেন, ১০ লক্ষ গবাদি পশু রাজ্যের ৫৮টি ব্লকে ক্লাস্টার করে প্রদান করা হবে৷ তাতে যে দুধ মিলবে, তার থেকে দুগ্দজাত পণ্য উৎপাদন করা সম্ভব হবে ৷ তিনি বলেন, অন্তত বছরে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা রাজ্যের সাশ্রয় হবে ৷ কারণ, তখন বর্হিরাজ্য থেকে দুগ্দজাত পণ্য আমদানি কমবে ৷ এদিন তিনি বিদ্রূপ করে বলেন, গো-পালন নিয়ে জোর দেওয়ায় সমালোচিত হচ্ছি ৷ অথচ আমূলের বাণিজ্যিক ব্যাপ্তি নিয়ে কারোর কোন ধারণা নেই৷ তিনি জানান, ত্রিপুরায় গো-পালনে মানুষ দারুণ ভাবে উপকৃত হবেন৷ কারণ, তারা আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারবেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top