News Flash

  • Home
  • Uncategorized
  • একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ৩৮০ জন ভারতীয় সেনাকে সম্মান জানাবে বাংলাদেশ
Image

একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ৩৮০ জন ভারতীয় সেনাকে সম্মান জানাবে বাংলাদেশ

ঢাকা, ৬ ডিসেম্বর (হি.স.) : একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ৩৮০ জন ভারতীয় সেনাকে সম্মান জানাবে বাংলাদেশ। শুক্রবার ঢাকায় জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সম্পর্ক আলোচনা সভায় এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী কে আব্দুল মোমেন।

একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বহু ভারতীয় সেনা | তাঁদের মধ্যে ৩৮০ জন সম্মান জানাতে চলেছে বাংলাদেশ | ৩৮০ জন ভারতীয় সেনাকে সম্মান জানানর জন্য স্মারক প্রস্তুত করা হয়েছে। যা শিঘ্রই ভারতীয়দের কাছে হস্তান্তর করা হবে বলে শুক্রবার ঢাকায় জাতীয় জাদুঘরে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সম্পর্ক শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানান সেদেশের বিদেশমন্ত্রী কে আব্দুল মোমেন।তিনি জানান বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৪৮তম বার্ষিকী উপলক্ষ্যেই এই সম্মান দেওয়া হবে ।


 তিনি আরও জানান, একাত্তরে বাংলাদেশের ৩ কোটি লোক বাড়িছাড়া হয় এবং মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত বাংলাদেশের ১ কোটি শরণার্থীকে আশ্রয় দেয়। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে এবং তাদের অস্ত্র সরবরাহের ফলে যে সহযোগিতার হাত বাড়িয়েছে পৃথিবীর ইতিহাসে তা তুলনাহীন। বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১৭ হাজার সদস্য শহীদ হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের  প্রধানমন্ত্রী ২০১৭ সালে মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় অনেক সেনা পরিবারের সদস্যদের সম্মান প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৬ ডিসেম্বর কলকাতার ফোর্ট উইলিয়ামে শহিদ ১২ ভারতীয় সশস্ত্রবাহিনীর সদস্যের পরিবারের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেওয়া হয়। এর পর বাংলাদেশ সরকার ৩৮০ জন শহীদ ভারতীয় সেনা সদস্যের জন্য স্মারক প্রস্তুত করেছে, যা শীঘ্রই ভারতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top