News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নাও-এ ধর্ষিতা মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেফতার ৩ জন অভিযুক্ত
Image

উন্নাও-এ ধর্ষিতা মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেফতার ৩ জন অভিযুক্ত

উন্নাও, ৫ ডিসেম্বর (হি.স.): তেলেঙ্গানায় তরুণী পশু চিকিত্সককে গণধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায় এই মুহূর্তে উত্তাল গোটা দেশ| দোষীদের ফাঁসির দাবিতে সরব সাংসদ থেকে সমাজকর্মী, রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই| কিন্তু, অপরাধীদের যে কোনও হেলদোল নেই, উত্তর প্রদেশের উন্নাও-এর ঘটনা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল| উন্নাও-এ পুড়িয়ে মারার চেষ্টা করা হল ধর্ষিতা মহিলাকে| উন্নাও জেলার বিহার এলাকার ঘটনা| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে| এই ঘটনায় মোট ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ| তবে, এখনও পলাতক আরও দু’জন অভিযুক্ত|

চলতি বছরের মার্চ মাসে ধর্ষণের শিকার হন ওই মহিলা| মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ| কিন্তু, পরে আদালতে জামিন মঞ্জুর হয়ে যায় অভিযুক্তের| জেল থেকে বের হওয়ার পরই সঙ্গীদের নিয়ে ওই মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা করল অভিযুক্ত| বৃহস্পতিবার সকালে পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘উন্নাও-এর বিহার এলাকায় পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে ধর্ষিতাকে| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে| মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে| এখনও পলাতক দু’জন অভিযুক্ত|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top