News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থনীতি নিয়ে দিশাহীন পথে চলছে সরকার, কেন্দ্রকে তোপ পি চিদম্বরমের
Image

অর্থনীতি নিয়ে দিশাহীন পথে চলছে সরকার, কেন্দ্রকে তোপ পি চিদম্বরমের

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): তিহাড় জেল থেকে বেরোতেই অর্থনীতি নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম| পি চিদম্বরমের মতে, অর্থনীতি নিয়ে দিশাহীন পথে চলছে সরকার| সরকার প্রতিনিয়ত ভুল করছে| আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় ১০৬ দিন তিহাড় জেলে কাটানোর পর বুধবারই মুক্তি পেয়েছেন পি চিদম্বরম| এরপর বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হন প্রবীণ এই কংগ্রেস নেতা| সাংবাদিকদের মুখোমুখি হয়ে পি চিদম্বরম বলেছেন, ‘বছরের শেষে বৃদ্ধির হার যদি ৫ শতাংশও ছোঁয়, তবে আমরা ভাগ্যবান হবো| মনে রাখা দরকার, সরকারকে এই আশঙ্কার বার্তা আগেই দিয়েছিলেন অরবিন্দ সুব্রহ্মণম|’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে পি চিদম্বরম বলেছেন, ‘অর্থনীতির বিষয়ে প্রধানমন্ত্রী সর্বদাই নীরব| মন্ত্রীদের উপরই তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন| ফলস্বরূপ, অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে উঠেছেন জনাকয়েক অদক্ষ ম্যানেজার|’

বুধবার সকালেই আইএনএক্স মামলায় শর্তসাপেক্ষে পি চিদম্বরমকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট| আইএনএক্স মিডিয়া মামলায় মুখ খোলা বারণ পি চিদম্বরমের| এদিন এআইসিসি দফতরে সাংবাদিক সম্মেলনে পি চিদম্বরম জানিয়েছেন, ‘বুধবার রাত আটটা নাগাদ জেল থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়েছি আমি| কিন্তু, কাশ্মীর উপত্যকার ৭৫ লক্ষ মানুষের জন্য আমি উদ্বিগ্ন, গত ৪ আগস্ট থেকে তাঁদের আটক করে রাখা হয়েছে|’ কাশ্মীরি নেতাদের আটক করা প্রসঙ্গে পি চিদম্বরম বলেছেন, ‘বিনা দোষে রাজনৈতিক নেতাদের আটক করা নিয়ে আমি উদ্বিগ্ন|’ একটু আবেগপ্রবণ হয়ে পি চিদম্বরম বলেছেন, ‘মন্ত্রী হিসেবে আমার সমস্ত রেকর্ড পরিষ্কার| আমার বিবেকও একেবারে পরিষ্কার| যে সমস্ত অফিসাররা আমার সঙ্গে কাজ করেছেন, ব্যবসায়ীরা যাঁরা আমার সঙ্গে কথা বলেছেন, যে সমস্ত সাংবাদিকরা আমাকে পর্যবেক্ষণ করেছেন, তাঁরা সবাই আমাকে খুব ভালো করে জানেন|’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top