News Flash

  • Home
  • Uncategorized
  • অনুশীলন করার সময় মৃত্যু হল ক্রিকেটারের
Image

অনুশীলন করার সময় মৃত্যু হল ক্রিকেটারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ ক্রিকেটের অনুশীলন চলাকালীন এক তরুণ ক্রিকেটারের মৃত্যু হয়েছে৷ সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার করইমুড়া এলাকার মিঠুন দেববর্মা আজ দুপুরে আগরতলায় এমবিবি স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন মারা গেছেন৷ তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি৷ তবে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা ধারণা করছেন৷


আজ এমবিবি স্টেডিয়ামে অনুর্দ ২৩ ক্রিকেট দলের ফিটনেস পরীক্ষার জন্য ক্রিকেটারদের ডাকা হয়েছিল৷ কোচ জয়ন্ত দেবনাথ জানিয়েছেন, মাঠে প্রায় ২৫ জন কর্িকেটার অনুশীলন করছিলেন৷ ১০ মিনিট ব্যায়াম করার পর তাঁদের জলপানের বিরতি দেওয়া হয়েছিল৷ তখনই মিঠুন দেববর্মা মাটিতে ঢলে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন৷


খবর পেয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হন৷ এদিকে, খবর পেয়ে মিঠুনের পরিবারের সদস্যরাও হাসপাতালে ছুটে আসেন৷ তাঁর মৃতদেহ দেখে তারা কান্নায় ভেঙে পড়েন৷ হটাৎ কিভাবে তাঁর মৃত্যু হল, তার পরিবারের সদস্যরাও কিছু বলতে পারছেন না৷


ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিযে- শনের সম্পাদক তিমির চন্দ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক৷ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top