News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা, জাপানি এনজিও প্রধান-সহ মৃত ৭
Image

আফগানিস্তানে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা, জাপানি এনজিও প্রধান-সহ মৃত ৭

কাবুল, ৪ ডিসেম্বর (হি.স.): ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় ফের রক্তাক্ত হল আফগানিস্তান| আফগানিস্তানের নানগারহার প্রদেশে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন জাপানি স্বেচ্ছাসেবী সংগঠন (এনজিও)-এর প্রধান-সহ ৭ জন| মৃত ৭ জন হলেন-জাপানি এনজিও প্রধান ডা. টি নাকামুরা, পাঁচজন আফগান নিরাপত্তা রক্ষী এবং আফগান গাড়ির চালক| বুধবার সকাল আটটা নাগাদ নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে জাপানি এনজিও (জাপান মেডিক্যাল সার্ভিসেস) প্রধান ডা. টি নাকামুরার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ীরা| আচমকা হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন আফগান নিরাপত্তা রক্ষী এবং গাড়ির চালক| হামলা চালানোর পরই আততায়ীরা পালিয়ে যায়| রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এনজিও প্রধানকে উদ্ধার করে জালালাবাদ বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়| সেখান থেকে বাগরাম বায়ুসেনা ঘাঁটিতে নিয়ে যাওয়ার কথা ছিল নাকামুরাকে, কিন্তু জালালাবাদ বিমানবন্দরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নাকামুরা| প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগ্যানি জানিয়েছেন, আচমকা হামলা চালানোর পরই আততায়ীরা পালিয়ে যায়| পুলিশ হামলার তদন্ত শুরু করেছে|

এদিনের হামলার নেপথ্যে তালিবানের কোনও হাত নেই, টুইট করে এমনই দাবি করেছে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ| যদিও, অন্য কোনও জঙ্গি সংগঠনও হামলার দায় স্বীকার করেনি| পুলিশ মুখপাত্র সেদিক সিদিক্কি হামলার তীব্র নিন্দা করে ও নাকামুরাকে ‘আফগানিস্তানের প্রিয় বন্ধু’ আখ্যা দিয়ে জানিয়েছেন, আফগান নাগরিকদের জীবনে পরিবর্তন, জল ব্যবস্থাপনা, বাঁধ এবং কৃষির উন্নয়নের জন্য নিজের জীবন উত্সর্গ করেছেন ডা. নাকামুরা| নানগারহার-এর গভর্নর শাহ মাহমুদ মেয়াখাইল জানিয়েছেন, নাকামুরার প্রয়াণে শোকস্তব্ধ নানগারহার প্রদেশের প্রতিটি মানুষ| আফগানিস্তানের নানগারহার প্রদেশে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন জাপানি এনজিও প্রধান ডা. নাকামুরা| সম্প্রতি আফগান প্রেসিডেন্ট তাঁকে সম্মানিত করেছিল|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top