News Flash

  • Home
  • Uncategorized
  • পানিসগরে বিএসএফ-এর রাইসিং ডে
Image

পানিসগরে বিএসএফ-এর রাইসিং ডে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ ডিসেম্বর৷৷ গোটা দেশের সঙ্গে সংগতি রেখে ত্রিপুরায়ও সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ তাদের প্রতিষ্ঠা দিবস বা রাইজিং ডে পালন করেছে মঙ্গলবার৷ এরই অঙ্গ হিসেবে আজ বিএসএফ-এর ২০ ব্যাটালিয়ন পানিসাগরে তাদের সেক্টর হেডকোয়ার্টারে রাইজিং ডে পালন করেছে৷


ত্রিপুরার উত্তর জেলার পানিসাগর বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার এবং ২০ ব্যাটলিয়ন-এর জওয়ানরা এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিলেন৷ সকাল ১১টা থেকে সীমান্তরক্ষী বাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা হয়৷ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পানিসাগর সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি রাজীব দোয়া৷ এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর সেক্টর হেডকোয়ার্টারের কমান্ডেন্ট সাংখাটা প্রসাদ-সহ বিএসএফ-এর শীর্ষ আধিকারিকরা৷


আজকের রাইজি ডে-র প্রধান অতিথি ডিআইজি রাজীব দোয়া প্রদত্ত ভাষণে বলেন, প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও নানা কার্যসূচি হাতে নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী৷ এরই অঙ্গ হিসেবে পানিসাগর সেক্টর হেডকোয়াটারেও নানা কার্যসূচি পালিত হচ্ছে৷ ১৫ দিন আগে ১৫ নভেম্বর থেকে তাঁদের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ এই রাইজিং ডে উপলক্ষ্যে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির-সহ সীমান্ত এলাকার সাধারণ জনগণ ও বিএসএফ-এর মধ্যে ভ্রাতৃত্বসুলভ নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে৷ ভাংড়া নৃত্য ও অন্যান্য গান ও নৃত্য পরিবেশন করেছেন বিএসএফ জওয়ানরা৷
১৯৬৫ সালের পয়লা ডিসেম্বর সীমান্তরক্ষী বাহিনীর জন্ম হয়েছিল৷ দীর্ঘ ৫৪ বছর ধরে দেশ রক্ষার কাজে নিয়োজিত তাঁরা৷

প্রতি বছরই প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকেন বিএসএফ-এর জওয়ানরা, এবারও তার ব্যতিক্রম নেই৷ ১ ডিসেম্বর ৫৫ বছরে পদার্পণ করেছে সীমান্তরক্ষী বাহিনী৷ আজকের রাইজিং ডে অনুষ্ঠানে বিএসএফ-এর ২০ নম্বর ব্যাটালিয়ন ও পানিসাগর সেক্টর হেডকোয়ার্টারের প্রায় ১২০০ জন আধিকারিক ও জওয়ান অংশগ্রহণ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top