News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর পি চিদম্বরমের, স্বস্তি পেলেন কার্তি
Image

সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর পি চিদম্বরমের, স্বস্তি পেলেন কার্তি

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন পি চিদম্বরম| বুধবার শর্তসাপেক্ষে পি চিদম্বরমকে জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট| ১০৫ দিন পর তিহাড় জেল থেকে মুক্তি পেতে চলেছেন পি চিদম্বরম| সুপ্রিম কোর্টে পি চিদম্বরমের জামিন মঞ্জুর হওয়ায় খুশি চিদম্বরম পুত্র তথা কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম| সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার থেকেই সংসদের শীতকালীন অধিবেশনেও যোগ দেবেন পি চিদম্বরম| বুধবার কার্তি চিদম্বরম জানিয়েছেন, ‘বাবা বাড়িতে ফিরছেন, এ জন্য আমি ভীষণ খুশি, স্বস্তি পেলাম| বৃহস্পতিবার থেকেই সংসদের অধিবেশনে যোগ দেবেন তিনি|’

আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় (ইডি-র মামলা) পি চিদম্বরমের জামিনের আর্জি নিয়ে বুধবার রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালতের বিচারপতি আর ভানুমতী, এ এস বোপান্না ও হৃষিকেশ রায়ের বেঞ্চ ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং ওই একই মূল্যের দু’টি নিশ্চয়তায় পি চিদম্বরমকে শর্তসাপেক্ষে জামিন প্রদান করেছে| সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, শীর্ষ আদালতের কাছ থেকে অনুমতি না নিয়ে বিদেশে যেতে পারবেন না পি চিদম্বরম| এছাড়াও তথ্য-প্রমাণ নষ্ট এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না তিনি| এখানেই শেষ নয়, আইএনএক্স মিডিয়া মামলায় প্রেস সাক্ষাত্কার অথবা প্রকাশ্যে বিবৃতি দিতে পারবেন না তিনি| আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপের দায়ে সিবিআই-এর দায়ের করা মামলায় আগেই জামিন পেয়েছিলেন পি চিদম্বরম| বহু দিন দিল্লির তিহাড় জেলে বন্দি থাকার পর এবার ইডি-র মামলাতেও জামিন পেয়েছেন পি চিদম্বরম|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top