News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে স্বাক্ষরতা নিয়ে গুজামিল, নয়া সমীক্ষায় কমবে হার
Image

রাজ্যে স্বাক্ষরতা নিয়ে গুজামিল, নয়া সমীক্ষায় কমবে হার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ গুজামিল দিয়ে বেড়েছে স্বাক্ষরতার হার৷ তাই, নয়া সমীক্ষায় রাজ্যে স্বাক্ষরতার হার কমার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথের দেয়া তথ্য অনুসারে বাম জমানায় প্রকাশিত স্বাক্ষরতার হার বর্তমানে বাস্তবের সাথে অনেকটাই অমিল বলে মনে হচ্ছে৷ কারণ, ২০১৬ সালে সারা রাজ্যে সমীক্ষায় ৩২৩৩ জন নিরক্ষর ব্যক্তি চিহ্ণিত হয়েছিল৷ অথচ, এবছর রাজ্যে মাত্র ১১ শতাংশ এলাকায় সমীক্ষায় ৪২৩০ জন নিরক্ষর ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, স্বাক্ষরতার প্রকৃত হার নিরূপন করতে নয়া সমীক্ষার উদ্যোগ গ্রহণ করা হবে৷


বামফ্রন্ট আমলে প্রকাশিত সমীক্ষা রিপোর্টে রাজ্যে স্বাক্ষরতার হার দাঁড়িয়েছিল ৯৭ শতাংশ৷ কিন্তু, স্বাক্ষরতার ওই হারে গুজামিল রয়েছে বলে অতীতে একাধিক বার অভিযোগ উঠেছে৷ আজ মহাকরণে শিক্ষমন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, স্বাক্ষরতা ও শিক্ষিত হওয়া সম্পূর্ণ আলাদা বিষয়৷ বাম জমানায় এই বিষয়টিকেই গুলিয়ে ফেলা হয়েছিল৷ তিনি বলেন, স্বাক্ষরতার হার নিরূপনে ১৫-৫০ বছর বয়সকে বিবেচনা করা হয়৷ সেই মোতাবেক ২০১১ আদমসুমারী অনুযায়ী রাজ্যে স্বাক্ষরতার হার দাঁড়িয়েছিল ৮৭ শতাংশ৷ কিন্তু, বামফ্রন্ট সরকার ওই স্বাক্ষরতার হারের নতুন ভাবে মূল্যায়ন করেছিল৷ ফলে, ২০১৪ সালে স্বাক্ষরতার হার গিয়ে দাঁড়ায় ৯৭ শতাংশ৷ শিক্ষামন্ত্রী বিদ্রুপ করে বলেন, বামফ্রন্ট সরকার নিজেদের তৈরী করা স্বাক্ষরতার হার সম্পর্কে বিভ্রান্ত ছিল৷ তাই ২০১৬ সালে সারা রাজ্যে প্রতীকি সমীক্ষার আয়োজন করেছিল বামফ্রন্ট সরকার৷ শিক্ষামন্ত্রী জানান, ওই সমীক্ষায় সারা রাজ্যে মাত্র ৩২৩৩জন নিরক্ষর হিসেবে চিহ্ণিত হয়েছে৷


শিক্ষামন্ত্রীর কথায়, লিখতে পারা, পড়তে পারা এবং সংখ্যাতত্বের ভিত্তিতে গাণিতিক জ্ঞান থাকলেই তাকে স্বাক্ষর বলা যাবে৷ তিনি বলেন, অতীতে স্বাক্ষরতার সমীক্ষা সঠিক হয়নি বলে বারবার আওয়াজ তুলেছি৷ কিন্তু, তখন কেউই তাতে কর্ণপাত করেনি৷
তিনি বলেন, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর স্বাক্ষরতার প্রকৃত হার নিরূপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তাই, গত ১৯ মার্চ রাজ্যের বাছাইকৃত কিছু এলাকায় স্বাক্ষরতার হার নিরূপনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল৷ তিনি জানান, আগরতলা পুর নিগমের ১২, ১৩ ও ৩৫ নম্বর ওয়ার্ড, রাজনগর ব্লক, ডম্বুরনগর ব্লক এবং খোয়াই পুর পরিষদের ১, ৩ ও ৬ নম্বর ওয়ার্ডে স্বাক্ষরতার হার নিরূপণের সমীক্ষা করা হয়েছিল৷ তাতে, বাম জমানায় স্বাক্ষরতার হারের সাথে বিস্তর ফারাক উঠে এসেছে৷


তিনি জানান, ২০১৬ সালে পুর নিগমের ১২,১৩ ও ৩৫ নম্বরের ওয়ার্ডে মাত্র ছয়জন নিরক্ষর চিহ্ণিত হয়েছিলেন৷ কিন্তু, এখন ওই তিনটি ওয়ার্ডে ১৬২২ জন নিরক্ষর চিহ্ণিত হয়েছেন৷ তেমনি, রাজনগর ব্লকে ২০১৬ সালে ৫৬ জন নিরক্ষর চিহ্ণিত হয়েছিলেন৷ কিন্তু, এখন ওই ব্লকে ৬৭৬জন নিরক্ষর পাওয়া গিয়েছে৷ তিনি বলেন, ডম্বুরনগর ব্লকেও একই ধরনের ফারাক রয়েছে৷ ওই ব্লকে ২০১৬ সালে মাত্র ১৩৫জন নিরক্ষর চিহ্ণিত হয়েছিল৷ কিন্তু, এখন ওই ব্লকে ১১২৭ জন নিরক্ষর চিহ্ণিত হয়েছেন৷ একইভাবে খোয়াই পুর পরিষদের তিনটি ওয়ার্ডে ২০১৬ সালে মাত্র সাত জন নিরক্ষর পাওয়া গিয়েছিল৷ কিন্তু এখন এই সংখ্যাটি ৮৪৫৷ তিনি বলেন, ২০১৬ সালে সারা রাজ্যে ৩২৩৩ জন নিরক্ষর পাওয়া গিয়েছিল৷ অথচ এখন রাজ্যের মাত্র ১১ শতাংশ এলাকায় সীমাক্ষায় ৪২৩০জন নিরক্ষর চিহ্ণিত হয়েছেন৷ তাঁর কথায়, সারা রাজ্যে সমীক্ষা চালানো হলে ৬৫ হাজারের অধিক নিরক্ষর ব্যক্তি চিহ্ণিত হবেন৷ তাঁর দাবি, নয়া সমীক্ষায় স্বাক্ষরতার হার ৮৮ শতাংশে নেমে আসবে৷ তিনি জানান, আগামী ২১ ডিসেম্বরর স্বাক্ষরতা মিশনের বৈঠক অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকে সারা রাজ্যে স্বাক্ষরতার হার নিরূপনের সিদ্ধান্ত নেয়া হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top