News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি জেলাগুলির সভাপতি নির্বাচিত, প্রদেশ সভাপতি নির্বাচন ১৫ কিংবা ১৬ই
Image

বিজেপি জেলাগুলির সভাপতি নির্বাচিত, প্রদেশ সভাপতি নির্বাচন ১৫ কিংবা ১৬ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ বিজেপির ত্রিপুরা প্রদেশ জেলা সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে৷ মঙ্গলবার দলের রাজ্য নির্বাচন প্রভারী প্রদ্যুৎ ধর এ-কথা জানিয়েছেন৷ তিনি বলেন, জেলা পরিষদের সদস্য নির্বাচন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে৷ আগামী ১৫ কিংবা ১৬ ডিসেম্বর জেলা সভাপতি ও জেলা পরিষদের সদস্যরা দলের প্রদেশ সভাপতি নির্বাচিত করবেন৷


তিনি জানান, সদর জেলা গ্রামীণে অসিত রায়, সদর জেলা শহরাঞ্চলে অলক ভট্টাচার্য, ঊনকোটি জেলায় ভগবানচন্দ্র দাস, উত্তর ত্রিপুরা জেলায় মলিনা দেবনাথ, খোয়াই জেলায় পিনাকি দাসচৌধুরী, সিপাহিজলা জেলার দক্ষিণে দেবব্রত ভট্টাচার্য, দক্ষিণ ত্রিপুরা জেলায় শঙ্কর রায়, ধলাই জেলায় পরিমল দেববর্মা এবং গোমতি জেলায় অভিষেক দেবরায় জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন৷ তিনি জানান, সিপাহিজলা জেলা উত্তরাঞ্চলের সভাপতি নির্বাচন প্রক্রিয়া স্থগিত রেয়েছে৷ শীঘ্রই ওই জেলার সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি৷


প্রদ্যুৎ ধর আরও জানান, ১০ জেলা সভাপতি এবং ৭০ জন জেলা পরিষদের সদস্য মিলে প্রদেশ সভাপতি নির্বাচন করবেন৷ বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবই বিজেপি প্রদেশ সভাপতির দায়িত্বও পালন করছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top