News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবন্ধী দিবসে পুকুরের জলে প্রতিবন্ধী যুবতীর মৃতদেহ উদ্ধার
Image

প্রতিবন্ধী দিবসে পুকুরের জলে প্রতিবন্ধী যুবতীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩ ডিসেম্বর৷৷ বিশ্ব প্রতিবন্ধী দিবসে এক প্রতিবন্ধী যুবতীর মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ ঘটনা কৈলাসহরের ইরানী থানার অন্তর্গত ইয়াজিখাওড়া গ্রামে৷ মৃতা যুবতীর নাম মাহমুদা, বয়স বত্রিশ৷ ইয়াজিখাওড়া গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা মাহমুদার বাবা এবং মা দুজনই মারা যান কয়েকবছর পূর্বে৷ অবিবাহিতা মাহমুদা নিজ বাড়িতে ভাইয়ের বই-এর সঙ্গে বসবাস করে৷ মাহমুদার ভাই সৌদিআরবে থাকে৷ মাহমুদার পরিবার ইরানী থানায় গত পয়লা ডিসেম্বর সকালে একটি মিসিং ডায়েরী করে জানায় যে, মাহমুদাকে ত্রিশ নভেম্বর রাত থেকে পাওয়া যাচ্ছে না৷


পুলিশের পক্ষ থেকে এবং গ্রামবাসীরা দুদিন যাবত অনেক খোঁজাখুজির পরও তার কোন হদিশ পায়নি৷ অবশেষে মঙ্গলবার দুপুরে মাহমুদার বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখতে পেয়ে গ্রামবাসীরা ইরানী থানায় খবর দিলে ঘটনাস্থলে প্রচুর পুলিশ, টিএসআর, ডগ স্কোয়াড আসে৷ মৃতদেহ জল থেকে তোলার পর দেখা যায় এটি মাহমুদার মৃতদেহ৷ ঘটনা সম্পর্কে পঞ্চায়েত সদস্য আব্দুল হান্নান জানান, মহমুদাকে তার ভাই এর বউ মেরে পুকুরের জলে ফেলে দিয়েছে৷ কারণ ভাইয়ের বউ প্রায়ই মাহমুদাকে বাড়িতে প্রচন্ড মারধোর করত৷


কয়েক দিন পূর্বেও পঞ্চায়েত কর্তৃপক্ষ বিচার করে দিয়েছিল৷ তিনদিন যাবত মাহমুদা বাড়িতে নেই ৷ অথচ ভাইয়ের বউ-এর কোনো হেলদোল নেই৷ এমনকি পুলিশ মঙ্গলবার মৃতদেহ পুকুরের জল থেকে তোলে হাসপাতালে নিয়ে যাবার সময় গ্রামের ছোট-বড় সবাই আসলেও মাহমুদার ভাইয়ের বউ একবারও দেখতে আসেনি৷ এব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত ডিসিএম রূপক ভট্টাচার্য বলেন, গত পয়লা ডিসেম্বর ইরানী থানায় নিখোঁজ মাহমুদার পরিবার থেকে মিসিং ডায়েরী দেওয়া হয়েছিল৷


তবে উনি জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য কৈলাসহরের উনকোটি জেলা হাসপাতালে নেওয়া হয়েছে৷ মৃতদেহের শরীরে কোনো দাগ বা চিহ্ণ নেই বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানান৷ বিশ্ব প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধী যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনা রীতিমতো উদ্বেগজনক৷ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top