News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়া ও লংতরাইয়ে দুই নাবালিকা ধর্ষিতা
Image

গন্ডাছড়া ও লংতরাইয়ে দুই নাবালিকা ধর্ষিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়া এবং লংতরাইভ্যালীত দুই নাবালিকা ধর্ষিতা৷ দুটি ঘটনারই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে৷ দুই জায়গাতেই অভিযুক্তদের হাতনাতে এলাকার লোকজন ধরে গণধোলাই দিয়ে পুলিশকে দেওয়া হয়৷


সংবাদে প্রকাশ, ধলাই জেলার গন্ডাছড়াতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে রবি মিয়া নামে এক মাঝবয়সী লোকের বিরুদ্ধে৷ রবি মিয়ার বাড়ি অম্পি থানার অধীন হরিপুর গ্রামে৷ এলাকার লোকজন রবি মিয়াকে আটক করে বেধরক মারধর করে৷ পরে রবিবার সন্ধ্যায় গন্ডাছড়া থানার পুলিশের কাছে দেওয়া হয়৷ এই ব্যাপারে গন্ডাছড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ নির্যাতিতা নাবালিকার ডাক্তারী পরীক্ষা করিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে৷


অন্যদিকে, ধলাই জেলার লংতরাইভ্যালীতে এক বিয়ে বাড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ জানা গিয়েছে, ওই বাড়ির সবাই যখন রাতে ঘুমিয়ে পড়েন৷ তখন শুভঙ্কর সাহা নামে এক যুবক ওই নাবালিকার ঘরে যায় এবং তাকে ধর্ষণ করে৷ মেয়েটির চিৎকার চেচামেচি শুনে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে এবং শুভঙ্করকে ধরে বেধরক মারধর করে৷ পরে থানায় একটি মামলা দায়ের করা হয়৷ পুলিশ অভিযুক্ত শুভঙ্কর সাহাকে গ্রেপ্তার করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top