News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সনগরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা গৃহবধূর
Image

বক্সনগরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ ডিসেম্বর৷৷ গায়ে কেরোসিন ঢেলে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন ৷ সোমবার সকালে সিপাহিজলার কমলচৌড়া থানাধীন বক্সনগর দক্ষিণ পাড়ার বাসিন্দা সালমা আক্তার (২০) গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন ৷ কিন্তু, কেন তিনি আত্মহত্যা করলেন তার কোন কারণ জানা যায়নি৷ মৃত্যুর আগে তিনি এই ঘটনার জন্য কাউকে দায়ী করেননি৷


জানা গেছে, দুইবছর আগে বক্সনগর দক্ষিণ পাড়ার বাসিন্দা আলামিন মিয়ার সাথে সামাজিক রীতি মেনে বিশালগড় থানাধীন রতননগর এলাকার বাসিন্দা নাসির মিয়ার মেয়ে সালমা আক্তারের সামাজিক রীতি মেনেই বিয়ে হয়েছিল ৷ তাদের সংসারে কোন অশান্তি ছিল বলে প্রতিবেশীরা অভিযোগ করেননি ৷ পুলিশ জানিয়েছে, আজ সকাল সাড়ে আটটা নাগাদ নিজ বাড়িতেই অগ্ণিদগ্দ হন ওই মহিলা ৷ বাড়ির মানুষ বিষয়টি টের পেয়ে তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ৷ কিন্তু ওই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন ৷ পুলিশের বক্তব্য, ওই মহিলার শরীরের প্রায় ৮৫ শতাংশই আগুনে পুড়ে গিয়েছিল ৷ জিবি হাসপাতালে গিয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেট সালমার বয়ান নেওয়ার চেষ্টা করেছে ৷


পুলিশ সূত্রে দাবি, ওই গৃহবধূ এই ঘটনার জন্য কাউকে দায়ী করেননি ৷ তবে, কেন তিনি আত্মহত্যা করলেন তা সন্দেহজনক বলে মনে করছে পুলিশ৷ ওই গৃহবধূর দশ মাসের একটি পুত্রসন্তান রয়েছে৷ পুলিশ জানিয়েছে, জিবি হাসপাতালে আজ বিকেল সাড়ে চারটা নাগাদ ওই গৃহবধূর মৃত্যু হয়েছে৷ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top