News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিরক্ষাক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করে নৌবাহিনীর পাইলটের দায়িত্ব নিলেন একজন মহিলা
Image

প্রতিরক্ষাক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করে নৌবাহিনীর পাইলটের দায়িত্ব নিলেন একজন মহিলা

কোচি, ২ ডিসেম্বর (হি.স.) : প্রতিরক্ষাক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করে বোমারু বিমানের পর এবার দেশের নৌবাহিনীর পাইলটের দায়িত্ব নিলেন এক কন্যা । সোমবার এই ইতিহাস সৃষ্টি করেছেন সাব লেফটেন্যান্ট শিবাঙ্গী । আজ  কেরলের কোচি থেকে কাজে যোগ দিলেন তিনি।

ভারতীয় নৌবাহিনীতে এতদিন ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বই সামলেছেন মহিলারা। যাঁদের প্রধান কাজ ছিল অবজারভারের। এই প্রথমবার নৌবাহিনীর পাইলট হিসেবে দায়িত্ব নিলেন কোনও মহিলা। আজ ২ ডিসেম্বর কেরলের কোচি থেকে কাজে যোগ দিলেন তিনি।  আগামী ৪ ডিসেম্বর নৌসেনা দিবস। তার আগেই আজ নৌসেনার পাইলটের আসনে বসলেন শিবাঙ্গী। এবিষয়ে ভারতীয় নৌবাহিনীর আধিকারিকরা জানিয়েছেন সাব লেফটেন্যান্ট শিবাঙ্গি আজ কোচির নৌ ঘাঁটিতে অপারেশনাল দায়িত্ব পালনে প্রথম নৌ-পাইলট হয়েছেন। তিনি ভারতীয় নৌবাহিনীর ডারনিয়ার নজরদারি বিমান উড়াবেন।

ভারতীয় নৌসেনার প্রথম মহিলা পাইলট হিসেবে দায়িত্বভার তুলে নেওয়ার পরে শিবাঙ্গী বলেন, “অনেক বড় সিদ্ধান্ত। এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। দেশের সম্মান রক্ষা করব।”

বিহারের মুজফফরপুরের বাসিন্দা শিবাঙ্গী পড়াশোনা করেছেন ডিএভি পাবলিক স্কুল থেকে। ইঝিমালায় ভারতীয় নৌবাহিনীর অ্যাকাডেমি থেকে ২৭ এনওসি প্রশিক্ষণ নিয়ে নৌসেনার এসএসসি পাইলট হিসেবে যোগ দিলেন শিবাঙ্গী।  সাদার্ন ন্যাভাল কম্যান্ডে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top