News Flash

  • Home
  • Uncategorized
  • সদ্ভাবনা সামাজিক সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবিরের
Image

সদ্ভাবনা সামাজিক সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবিরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর ৷৷ রাজধানীর জেইল আশ্রম রোড সদ্ভাবনা সামাজিক সংস্থার পক্ষ থেকে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মম৷ রক্তদান শিবিরে উপস্থিত হয়ে তিনি এধরনের সামাজিক কাজে এগিয়ে আসার জন্য সংস্থার কর্মকর্তাদের ধন্যবাদ জানান৷

আগামীদিনে আমাদের আরও একটি যুদ্ধ জিততেই হবে আর সেটি হল ছাত্র যুব সমাজকে নেশার হাত থেকে বাঁচিয়ে আনা গত কয়েকবছর যাবৎ আমাদের রাজ্যের যুব সমাজকে বিপথে পরিচালিত করার এক অপপ্রয়াস কাজ করছে৷ যুবকরাও এই পথে পা বাড়িয়ে বিভিন্ন নেশায় মত্ত হচ্ছে৷ যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধবংস হয়ে যাচ্ছে৷ কে বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সেই খুঁজে তো বের করতে হবে পাশাপাশি যুব সমাজ এ রাস্তা থেকে ফিরিয়ে আনতে হবে৷ জেইল আশ্রম রোডস্থিত সদ্ভাবনা সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে বিধায়ক সুদীপ রায় বর্মন একথা বলেন৷

তিনি বলেন, এখনি যদি রাজ্যের যুব সমাজকে বুঝিয়ে পথে না আনা যায় পরবর্তী পাঞ্জাবের মতো অবস্থা হতে দেরি লাগবে না৷ তখন সেই জায়গা থেকে তাদের ফিরিয়ে আনা কঠিন হবে৷ তিনি সকল সামাজিক সংস্থা সহ বুদ্ধিদীপ্ত মানুষের কাজে আহ্বান রাখেন সকলে এগিয়ে এসে যেন রাজ্যের যুব সমাজকে রক্ষা করতে পারে৷ বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, মায়ানমার থেকে বিভিন্ন প্রকার ড্রাগস ত্রিপুরাকে করিডর হিসেবে ব্যবহার করে পাঁচার হচ্ছে৷ এর মধ্যে রাজ্যে কিছু নেশা কারবারীও এতে জড়িত রয়েছে৷ তাদের মাধ্যমেই রাজ্যে যুবক সম্প্রদায় নেশায় আসক্ত হতে অনুপ্রাণিত হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top