News Flash

  • Home
  • Uncategorized
  • জন সম্পর্ক অভিযান শুরু করল ১০৩২৩ শিক্ষক সংগঠন
Image

জন সম্পর্ক অভিযান শুরু করল ১০৩২৩ শিক্ষক সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ অল ত্রিপুরা ১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের উদ্যোগে রবিবার গোটা রাজ্যে জন সম্পর্ক অভিযান সংগঠিত করা হয়৷ এরই অঙ্গ হিসেবে সদর বিভাগের রাজধানী আগরতলা শহরের র্যালির সংগঠিত করা হয়৷

র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলে অংশ নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ১০৩২৩ শিক্ষক হতাশাগ্রস্থ৷ আজকের দিনেও কিছু কিছু শিক্ষক হতাশায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন৷ বিক্ষিপ্তভাবে কিছু সংখ্যক লোক কর্মসূচী নিচ্ছে৷ এই সংখ্যাটা খুবই ন্যায্য৷ সংগঠনের নেতৃত্বে বলেন, বর্তমান সরকারের উপর তারা আস্তাশীল রয়েছেন৷

তারা আশার আলো দেখছেন বলে দাবি করেন৷ সেই প্রতীক্ষাতেই তারা দিনাদিপাত করছেন৷ সরকার গঠনমূলক দৃষ্টিভঙ্গী নিয়ে ১০৩২৩ জন শিক্ষকের বিষয়টি বিবেচনা করবে বলে আশা ব্যক্ত করা হয়েছে৷ অল ত্রিপুরা ১০৩২৩ ভিক্টিমাইজ ও শিক্ষক সংগঠন পদের দাবি সনদ সরকারের কাছে তুলে ধরবে বলেও জানানেত্রা হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top