News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলে আসাম রাইফলসের গুলিতে ধরাশায়ী এনএসসিএন (আর)-এর ক্যাডার
Image

অরুণাচলে আসাম রাইফলসের গুলিতে ধরাশায়ী এনএসসিএন (আর)-এর ক্যাডার

চাংলাং (অরুণাচল প্রদেশ), ১ ডিসেম্বর (হি. স.) : অরুণাচল প্ৰদেশের চাংলাং জেলার প্রত্যন্ত এলাকায় টহলদারি আধাসেনা আসাম রাইফেলস-এর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএসসিএন (আর)-এর দুই গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড গোলাগুলির ঘটনায় এক যুবক ধরাশায়ী হয়েছে। তাকে এনএসসিএন (আর)-এর স্বঘোষিত ক্যাপ্টেন আরকাম চেং বলে শনাক্ত করা হয়েছে। ঘটনা শনিবার বিকেলে সংঘটিত হলেও প্রকাশ্যে এসেছে আজ রবিবার।

আসাম রাইফেলস সূ্ত্রের খবরে জানা গেছে, নিহত এনএসসিএন (আর)-এর ক্যাডারের কাছ থেকে অভিযানকারারী একটি একে সিরিজের রাইফল ও কয়েকটি সক্রিয় গুলি উদ্ধার করেছেন।

সূত্রটি জানিয়েছে, অরুণাচল প্রদেশের চাংলাং বনাঞ্চলে টহলদারি আসাম রাইফেলস-এর এক দলের ওপর এনএসসিএন (আর)-এর এক দল আচমকা হামলা চালায়। হামলার জবাবে আসাম রাইফেলসও গুলি চালায়। প্রায় দশ মিনিট উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। এক সময় জঙ্গিদের পক্ষ থেকে গুলি বর্ষণের তীব্রতা কমে আসে। শত্রুদের দিকে ধীরে ধীরে এগিয়ে যান সেনারা। সে সময় উদ্ধার হয় জঙ্গি আরকাম চেঙের নিথর দেহ। সূত্রের খবর, আজও ওই বনাঞ্চলের সম্ভাব্য এলাকায় জঙ্গি বিরোধী অভিযান চলছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top