News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যান্সারের ওষুধের বরাত বাতিল : দুর্নীতি নয়, প্রক্রিয়াগত ত্রুটির জন্যই এই রায় হাইকোর্টের
Image

ক্যান্সারের ওষুধের বরাত বাতিল : দুর্নীতি নয়, প্রক্রিয়াগত ত্রুটির জন্যই এই রায় হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ দুর্নীতি নয়, প্রক্রিয়াগত ত্রুটির জন্যই ক্যান্সারের চিকিৎসায় জীবনদায়ী ওষুধ সরবরাহের বরাত বাতিল করেছে ত্রিপুরা হাইকোর্ট৷ সিপিএমের অপপ্রচারের জবাবে এই দাবি করল বিজেপি৷ ত্রিপুরায় গত ২৭ নভেম্বর উচ্চ আদালত ক্যান্সারের চিকিৎসা জীবনদায়ী ওষুধ সরবরাহের বরাত বাতিল করেছে৷ তাতে, সিপিএম ত্রিপুরা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে৷ সেই অভিযোগ শাসক দল বিজেপি পত্রপাঠ খারিজ করে দিয়েছে৷


শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, ত্রিপুরায় বাম আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল৷ তাই বর্তমান রাজ্য সরকারকে তারা কলঙ্কিত করার চেষ্টা করছে৷ তিনি দাবি করেন, ২০ মাসে একটিও দুর্নীতির ঘটনা ঘটেনি৷


এদিকে, বিজেপির প্রদেশ কমিটির প্রধান মুখপাত্র ডাঃ অশোক সিনহা বলেন, বাম আমলে প্রত্যেকটা দুর্নীতির তথ্য প্রমাণ সহ বিরোধিরা জনসমক্ষে আনতেন৷ অথচ এখন তারা ক্ষমতা হারিয়ে সত্যতা যাচাই না করেই দুর্নীতি নিয়ে হইচই শুরু করেছে৷ তিনি বিদ্রূপ করে বলেন, সাংসদ জীতেন্দ্র চৌধুরীও প্রকৃত সত্য না জেনেই এবং ত্রিপুরা হাইকোর্টের রায় খতিয়ে না দেখে সমালোচনায় মুখর হয়েছেন৷
এদিন তিনি বলেন, ক্যান্সারের চিকিৎসায় জীবনদায়ী ওষুধ সরবরাহের সর্বনিম্ন দরদাতাকেই বরাত দেওয়া হয়েছে৷ তাতে, নূ্যনতম কুড়ি হাজার টাকা সাশ্রয় হয়েছে৷ তাঁর দাবি, অকারণে অতিরিক্ত টাকা খরচ করার অভিপ্রায় নেই বর্তমান ত্রিপুরা সরকারের৷

তিনি বলেন, ওই বরাতকে ত্রিপুরা হাইকোর্টে আপত্তি জানিয়ে মামলা হয়েছিল৷ তাতে, প্রক্রিয়াগত ত্রুটির কারণে ত্রিপুরা হাইকোর্ট ওই বরাত বাতিল করেছে৷ তাঁর দাবি, দুর্নীতি হয়েছে বলে উচ্চ আদালত রায়ে বলেনি৷ তাই, যারা বরাত পেয়েছিল তাদেরকেও নতুন ওষুধ সরবরাহকারী সংস্থার সাথে চুক্তি না হওয়া পর্যন্ত ওষুধ সরবরাহের সুযোগ দিয়েছে উচ্চ আদালত৷ তিনি প্রশ্ণ ছুঁড়ে বলেন, দুর্নীতি হলে হাইকোর্ট আগের সংস্থাকেই কেন, ওষুধ সরবরাহ করতে বলেছে৷ তিনি দাবি করেন, বিরোধিতার নামে সিপিএম মিথ্যা চেঁচামেচি করছে৷ কিন্তু তাদের ওই হইচই মানুষের কাছে হাস্যাস্পদ বলে মনে হচ্ছে, বিদ্রুপের সুরে বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top