News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে উজ্বল আলোর বাতি, ফসলের ক্ষতি, ব্যবস্থা নিতে সংসদে আলোচনা প্রতীমার
Image

সীমান্তে উজ্বল আলোর বাতি, ফসলের ক্ষতি, ব্যবস্থা নিতে সংসদে আলোচনা প্রতীমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর ৷৷ ভারত-বাংলাদেশ সীমান্তে জ্বালানো আলোর কারণে আশপাশের ধানচাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরার পশ্চিম আসনের এমপি প্রতিমা ভৌমিক৷ বিষয়টি যাতে দ্রুত খতিয়ে দেখা হয় এজন্য সংসদে আহ্বান জানিয়েছেন তিনি৷ সীমান্তে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বা কেটে অবৈধ অনুপ্রবেশকারী যাতে রাতের আঁধারে সীমান্ত পারাপার ও চোরাচালান করতে না পারে সেজন্য ফ্ল্যাড লাইটের ব্যবস্থা করা হয়েছে৷

তীব্র ও উজ্জ্বল ও বাতিগুলো সারারাত ধরে সীমান্তের কাঁটাতার বরাবর জ্বলতে থাকে৷ উজ্জ্বল আলো ও তাপযুক্ত এই বাতিগুলোর জন্য কাঁটাতারের বেড়ার দু’পাশের ধানি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে৷ জমিতেধান লাগালেও এগুলোতে ফলন হচ্ছে না বলে চাষিদের অভিযোগ৷ এ অবস্থায় একটি টিম গঠন করে সীমান্তবর্তী এলাকার চাষিদের ক্ষতির পরিমাণ যাতে নিরূপণ করা যায় এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করা যায় সে আহ্বান রাখলেন ত্রিপুরার পশ্চিম আসনের এমপি প্রতিমা ভৌমিক৷

শুক্রবার সংসদ অধিবেশনের শূন্য সময় অধ্যক্ষের কাছে এ আবেদন রাখেন তিনি৷ তিনি বলেন, কাঁটাতারের বেড়ার পাশে রাতে জ্বালানে আলোর জন্য লাখ লাখ চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ বিষ.টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত যাতে পদক্ষেপ নেওয়া হয়৷ তিনি আরও বলেন, বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top