News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কন্যা সন্তানের জন্ম
Image

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কন্যা সন্তানের জন্ম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ ধর্মনগর রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাধারণ কামরায় জন্ম নিয়েছে ফুটফুটে এক শিশুকন্যা৷ শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধর্মনগর রেলওয়ে স্টেশনে দাঁড়াতেই কয়েকজন যাত্রী আরপিএফ জওয়ানদের খবর দেন, জনৈক গর্ভবতী মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট করছেন৷ চিকিৎসক আসার আগেই মহিলাটি ট্রেনের কামরায় কন্যাসন্তান প্রসব করেন৷ ওই ট্রেনের যাত্রীরা কন্যা সন্তানের নাম কাঞ্চনমালা রাখার প্রস্তাব রেখেছেন প্রসূতি মায়ের কাছে৷


এ-বিষয়ে আর পি এফ-এর সাব- ইন্সপেক্টর লক্ষণ দেববর্মা বলেন, হাবিলদার প্রণব রায়কে দিয়ে রেলওয়ে হাসপাতালের চিকিৎসক অনুপমা দেববর্মার কাছে খবরটি পাঠানো হয়৷ খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন৷ এসে দেখেন ট্রেনের কামরায় মহিলা যাত্রীটি কন্যাসন্তান প্রসব করেছেন৷ লক্ষণ দেববর্মা জানিয়েছেন, চিকিৎসক মা ও সন্তানের পরীক্ষা করেছেন৷ তারা সুস্থ৷ তবে, তাদের প্রসব পরবর্তী চিকিৎসার জন্য ধর্মনগর রেলওয়ে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক৷ কিন্তু মহিলা ও তার স্বামী রাজি হননি এবং ওই ট্রেনেই তারা মালদার উদ্দেশে রওয়ানা হন৷


আরপিএফ-এর সাব- ইন্সপেক্টর জানান, ১৩১৭৪ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সাধারণ কামরায় চড়ে রাজবাবু ও তার সন্তানসম্ভবা স্ত্রী সুনিতা দেবী মালদা যাচ্ছিলেন৷ ধর্মনগর স্টেশনে সুনীতা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন৷ তিনি জানান, সদ্যজাত শিশুকে নিয়ে তারা ট্রেনে যাত্রা করছেন৷ তাই, মা ও সন্তানের শারীরিক অবস্থায় যাতে কোনও প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখা হচ্ছে৷ তাঁর দাবি, করিমগঞ্জ ও বদরপুর রেলস্টেশনে মা ও শিশুকে চিকিৎসকরা পরীক্ষা করেছেন৷ তাছাড়া, মালদা পর্যন্ত বিভিন্ন বড় রেল স্টেশনে চিকিৎসকদের প্রস্তুত থাকার জন্য বার্তা পাঠানো হয়েছে৷ এছাড়াও, তাদের খাবার ও ওষুধের বন্দোবস্তও করেছে আরপিএফ, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top