News Flash

  • Home
  • Uncategorized
  • ধস শেয়ার বাজারে, পড়ল সেনসেক্স
Image

ধস শেয়ার বাজারে, পড়ল সেনসেক্স

মুম্বই, ২৯ নভেম্বর (হি. স.) : শুক্রবার সকালে বাজার খোলার পর থেকে ধস নেমেছে বম্বে স্টক এক্সচেঞ্জে।  একই পরিস্থিতি জাতীয় স্টক এক্সচেঞ্জে ।  ব্যবসায়িক সপ্তাহের শেষ দিনে ৩৩৩ পয়েন্ট নেমে ৪০, ৭৯৭.৮৭ এ দাঁড়িয়েছে।  নিফটিও ৮৯.২০ পয়েন্ট কমে ১২,০৬১.৯৫ এ ব্যবসা করছে।

এই ধসের মধ্যে দাঁড়িয়েও এখন পর্যন্ত ভালো ফল করছে ব্যাংকিং, অটো এবং ধাতু শিল্পক্ষেত্রের শেয়ারগুলি। এদিন প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে ইয়েস ব্যাংকের শেয়ারের দর। এই নিয়ে টানা তিনদিন দেশের বেসরকারি এই ব্যাংকের শেয়ারের দর বৃদ্ধি পেল। যদিও দিনের প্রথম দিকের কেনাবেচায় কোটাক ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এবং টাটা স্টিলের শেয়ার দর গড়ে ১ শতাশ থেকে দেড় শতাংশ হ্রাস পয়েছে। এদিকে, হেভিওয়েট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টিসিএস এবং এইচইউএল-এর মতো সংস্থার দর পড়েছে প্রায় ০.৫ শতাংশ। এদিকে, আন্তর্জাতিক মুদ্রা বাজারে আরও অবনমন টাকার। শুক্রবার ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম কমল ৯ পয়সা। সর্বশেষ তথ্য অনুসারে, ডলারের তুলনায় টাকার মূল্য দাঁড়িয়েছে ৭১.৭১।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top