News Flash

  • Home
  • Uncategorized
  • হায়দরাবাদে তরুণী পশুচিকিত্সককে ধর্ষণ-খুন, গ্রেফতার চার
Image

হায়দরাবাদে তরুণী পশুচিকিত্সককে ধর্ষণ-খুন, গ্রেফতার চার

হায়দরাবাদ, ২৯ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানার হায়দরাবাদে তরুণী পশুচিকিত্সককে ধর্ষণ ও খুনের মামলায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ| তাদের হেফাজতে নিয়েছে শাদনগর থানার পুলিশ |

হায়দরাবাদ শহর সংলগ্ন শাদনগরে বৃহস্পতিবার তরুণী পশুচিকিত্সকের দগ্ধ দেহ উদ্ধার করেছিল পুলিশ| হায়দরাবাদের অনতিদূরে মফস্সল এলাকা শামশাবাদের তন্দুপল্লি টোল প্লাজার কাছে খুন করা হয় ওই তরুণী পশুচিকিত্সককে| পরে দেহটি প্রায় ২৫ কিলোমিটার দূরে শাদনগরে চাতানপল্লি সেতুর কাছে পুড়িয়ে দেওয়া হয়| প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধর্ষণ করার পর আগুনে পুড়িয়ে খুন করা হয়েছে ওই তরুণী পশুচিকিত্সককে| নক্ক্যারজনক এই ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ| সেইসঙ্গে তরুণী যে টোল প্লাজার কাছে গাড়ি দাঁড় করিয়েছিলেন, পুলিশ সেখান থেকে মৃতের জুতো, জামাকাপড় ও একটি মদের বোতল উদ্ধার করেছে। সাইবারাবাদ পুলিশ এই তথ্য দিয়ে জানিয়েছে, প্রাথমিক তদন্তের পরে চারজনকে শাদনগর থানার পুলিশ হেফাজতে নিয়েছে | ধৃতদের নাম মহম্মদ আরিফ, জোল্লু শিব, জোল্লু নবীন, এবং চিন্তাকুন্ত চেন্নাকেশাভুলু |

পুলিশ সূত্রের খবর, গত বুধবার কোল্লুর গ্রামে পশু হাসপাতালে গিয়েছিলেন ওই তরুণী চিকিত্সক| সন্ধ্যায় সেখান থেকে ফিরে টোল প্লাজার কাছে স্কুটি দাঁড় করিয়ে ক্যাব নিয়ে গোচিবাওলিতে একজন চর্মচিকিত্সকের সঙ্গে দেখা করতে যান ওই তরুণী| রাত ন’টা নাগাদ টোল প্লাজায় ফিরে দেখেন তাঁর স্কুটির টায়ার ফেটে গিয়েছে| তখন দু’জন ট্রাক চালক সাহায্যের আশ্বাস দেন| এরপরই তরুণী পশুচিকিত্সকের দগ্ধ দেহ উদ্ধার হয়|

নক্ক্যারজনক এই ঘটনা প্রসঙ্গে এরে আগে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, ‘হায়দরাবাদে ধর্ষণ ও খুন করা হয়েছে একজন তরুণী পশুচিকিত্সককে| দোষীদের গ্রেফতার করার জন্য রাজ্য সরকার এবং পুলিশের সঙ্গে কথা হয়েছে| একজন মহিলা নক্ক্যারজনক বর্বরতার শিকার হলেন, তা অত্যন্ত উদ্বেগের বিষয়| কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত ধরনের সহায়তা করা হবে|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top