News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে অপহৃতা নাবালিকাউদ্ধার, ধৃত যুবক
Image

কৈলাসহরে অপহৃতা নাবালিকাউদ্ধার, ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ কৈলাসহর মহকুমার ইরানী থানার অধীনে ইরানী গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের ষোল্ল বছরের এক নাবালিকা মেয়েকে অপরহরণ করে নিয়ে যায় সেলিম আলী নামে এক ব্যাক্তি৷ প্রায় চবিবশ ঘণ্টা পর ইরানী থানার পুলিশ নাবালিকাকে উদ্ধার করে এবং অপহরণকারী সেলিম আলীকে গ্রেপ্তার করে৷


অপহরণের ঘটনা সম্পর্কে নাবালিকার বড় ভাই জানান যে, গত ছাবিবশ নভেম্বর সন্ধ্যার পর থেকে ছোট বোনকে বাড়িতে না পাওয়ায় রাতে ইরানী থানায় মিসিং ডায়েরী করা হয়েছিল৷ পরের দিন অর্থাৎ সাতাশ নভেম্বর রাত অনুমানিক আড়াইটার সময় গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ নাবালিকাকে উদ্ধার করে সেলিম আলীর এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে ৷ পুলিশ নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তোলে দেয় রাত সাড়ে তিনটার সময়৷ এরপর নাবালিকার বড় ভাই আটাশ নভেম্বর বেলা সাড়ে তিনটায় ইরানী থানায় সেমিল আলীর বিরুদ্ধে অপহরণ সংক্রান্ত লিখিত অভিযোগ করেন৷ সেলিম বর্তমানে ইরানী থানার গারদে রয়েছে৷


নাবালিকাকে এভাবে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ায় বড় ভাই অপহরণকারী বাইশ বছরের সেলিম আলীর উপযুক্ত শাস্তির দাবি করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top