News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাসিড নিক্ষেপ, দোষীকে দশ বছরের কারাদন্ডাদেশ
Image

অ্যাসিড নিক্ষেপ, দোষীকে দশ বছরের কারাদন্ডাদেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ সিধাই থানাধীন ডিএম কলোনীতে এক মহিলার গায়ে অ্যাসিড মেরে জখম করার মামলায় মঙ্গলবার মূল অভিযুক্ত প্রভা সরকারকে দোষী সাব্যস্ত করে ফাস্টট্রেক আদালত৷ বুধবার এই মামলার সাজা ঘোষণা করা হয়৷


অভিযুক্ত প্রভা সরকারকে ভারতীয় দণ্ডবিধির ৩২৬(এ) ধারায় ১০ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়৷ ২০১৭ সালের ২৫ জুলাই কল্পনা দে সরকার নামে এক মহিলাকে অ্যাসিড নিক্ষেপ করে গুরুতরভাবে জখম করা হয়েছিল৷


এই ঘটনায় সিধাই থানায় একটি মামলা দায়ের করা হয়৷ মামলার আই ও এসআই অমর কৃষ্ণ দেববর্মা ঘটনার তদন্ত সাপেক্ষে চার্জসীট প্রদান করে৷ মামলাকারীর পক্ষে মোট নয়জন স্বাক্ষী তার স্বাক্ষ্য প্রদান করে৷ ফাস্টট্রেক আদালতে উভয় পক্ষের শুনানী শেষে বিচারক বিচারপতি গোবিন্দ দাস অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার৷ বুধবার এই মামলার সাজা শুনানী হয় বলে জানালেন সরকার পক্ষের আইনজীবী৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top