News Flash

  • Home
  • Uncategorized
  • নথিতে গলদ, ক্যান্সারের ঔষুধ সরবরাহের বরাত বাতিল করল হাইকোর্ট
Image

নথিতে গলদ, ক্যান্সারের ঔষুধ সরবরাহের বরাত বাতিল করল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ ক্যান্সারের চিকিৎসায় জীবনদায়ী ঔষধের বরাত বাতিল করল ত্রিপুরা হাইকোর্ট৷ ওই ঔষধ সরবরাহে প্রয়োজনীয় নথিতে গলদ রয়েছে তাই এই রায় দিয়েছে ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি অকিল কুরেশি এবং বিচারপতি শুভাশীষ তালপাত্রের ডিভিশন বেঞ্চ৷ আদালতের রায়ে মামলাকারী সংস্থাকে বরাত দেওয়ার জন্য ত্রিপুরা সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে৷ অবশ্য, মামলাকারী সংস্থার ঔষধের দাম বেশী৷ তাই, দর কষাকষিতে কোন সুরাহা না হলে পূর্বের সংস্থাই ওই ঔষুধ সরবরাহ করবে৷


মামলাকারীর পক্ষের আইনজীবী আশীষ ভর্মা বলেন, গত ২০ জুলাই ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর ক্যান্সারের চিকিৎসায় জীবনদায়ী ঔষুধ সরবরাহে রিলায়েন্স লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেডকে বরাত দেয়৷ ওই সংস্থা ১৭,৩৯৯ টাকায় ওই ঔষুধ সরবরাহে বরাত পায়৷ কিন্তু, তাদের ওই ঔষুধ সরবরাহে প্রয়োজনীয় নথি নেই, এই দাবি করে বাইওকোন সংস্থাটি বরাতটি বাতিল করার আবেদন জানিয়েছিল ত্রিপুরা সরকারের কাছে৷ ত্রিপুরা সরকারে তাতে কর্নপাত করেনি এবং রিলায়েন্সকেই ঔষধ সরবরাহে বরাত দেয়৷ ফলে, তার মক্কেল ত্রিপুরা হাইকোর্টে রিট মামলা করেন৷


আশীষ ভর্মা বলেন, ওই জীবনদায়ী ঔষুধ প্রস্তুত করার তিন বছরের অভিজ্ঞতা থাকা জরুরি, তবেই টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেওয়া আইনত সম্ভব৷ কিন্তু, রিলায়েন্স লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেডের সেই অভিজ্ঞতা ছিল না৷ তাছাড়া, ওই সংস্থাকে ঔষুধ সরবরাহে আদালতের নিষেধাজ্ঞা ছিল৷ যা ২০১৬ সালে আদালত তুলে দিয়েছে৷ ফলে, ওই সংস্থা কোন ভাবেই বরাত পেতে পারে না, দাবি করেন তিনি৷ তাঁর কথায়, আদালতে সমস্ত বিষয় প্রমাণিত হয়েছে৷ তাই, ত্রিপুরা হাইকোর্ট রিলায়েন্স লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেডকে ক্যান্সারের জীবনদায়ী ঔষুধ সরবরাহের বরাত বাতিল করে দিয়েছে৷


তিনি বলেন, ত্রিপুরা হাইকোর্ট বাইওকোনকে ওই ঔষুধ সরবরাহে বরাত দেওয়ার জন্য ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছে৷ তবে, ঔষুধের দর স্থির হলে তবেই তাঁরা বরাত পাবে৷ এক্ষেত্রে ত্রিপুরা সরকারকে দর কষাকষির জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে৷ ত্রিপুরা হাইকোর্ট রায়ে বলেছে, বাইওকোনের সাথে দর ঠিক না হলে রিলায়েন্স লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেডকে পুনরায় বরাত দিতে পারবে রাজ্য সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top