News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে ভূমিপুত্রদের জন্য ৮০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে, জানাল জোট
Image

মহারাষ্ট্রে ভূমিপুত্রদের জন্য ৮০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে, জানাল জোট

মুম্বই, ২৮ নভেম্বর (হি.স.) : সরকারি চাকরিতে মহারাষ্ট্রের ভূমিপুত্রদের জন্য ৮০ শতাংশ সংরক্ষণ করা হবে বলে জানানো হয়েছে শিবসেনা নেতৃত্বাধানীন মহাবিকাশ আঘাড়ির তরফে।

মহারাষ্ট্রে নবগঠিত শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোটের পোশাকি নাম রাখা হয়েছে মহাবিকাশ আঘাড়ি। বৃহস্পতিবার এই জোটের তরফে ন্যূনতম কর্মসূচি  সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশিত করা হয়েছে। সেই কর্মসূচি অনুযায়ী রাজ্যের কৃষকদের উন্নয়নে সরকার সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করবে। গ্রামাঞ্চলের মানুষদের জন্য এক টাকায় স্বাস্থ্যপরীক্ষা এবং গরিব মানুষদের জন্য ১০ টাকায় খাবার সরবরাহ করা হবে। খরা এবং বন্যার জেরে যে সকল কৃষকরা দুর্দশার মধ্যে রয়েছে তাদের দ্রুত সহায়তা করা হবে। কৃষকদের দ্রুত ফসল বীমার অর্থ দেওয়া হবে। গরিব ঘরের কন্যা সন্তানরা যাতে বিনামূল্যে শিক্ষার সুযোগ পায় সেই ব্যবস্থা করা হবে। অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের সম্মানিক ভাতা বৃদ্ধি করা হবে। মুম্বই সহ গোটা রাজ্যের পরিবেশ সংরক্ষণ নিয়ে উদ্যোগী হবে সরকার।

উল্লেখ করা যেতে পারে এদিনের সাংবাদিকদের সম্মেলনে উপস্থিত ছিলেন একনাথ শিন্ডে, জয়ন্ত পাটিল, বালাসাহেব থোরাত এবং এনসিপি মুখপাত্র নবাব মালিক।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top