News Flash

  • Home
  • Uncategorized
  • বাহিনীর প্রতিষ্ঠা দিবসে রক্তদানে এগিয়ে আসল বিএসএফ জওয়ানরা
Image

বাহিনীর প্রতিষ্ঠা দিবসে রক্তদানে এগিয়ে আসল বিএসএফ জওয়ানরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর ৷৷ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবসে রক্তদানে এগিয়ে আসল জওয়ানরা৷ জিবি হাসপাতালের ব্লাডব্যাঙ্কে এসে অর্ধ শতাধিক বিএসএফ জওয়ান রক্তদান করেন৷ জওয়ানদের এ ধরনের মানবতাবাদী কার্যকলাপে প্রশংসায় পঞ্চমুখ চিকিৎসক, নার্স থেকে শুরু করে সকল অংশের মানুষ৷


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করেই নিজেদের দায়দায়িত্ব খালাস করতে চায় না৷ তারাও সামাজিত জীব৷ তাদেরও সংসার আছে, মা বাবা, সন্তান, স্ত্রী সহ আত্মীয়পরিজন আছে৷ বাড়ি থেকে অনেক দূরে দায়িত্ব পালনের তাগিদে থাকে তারা৷ তা বলে তারা তাদের সামাজিক ও নৈতিক দায় দায়িত্ব ভুলে যাচ্ছে না৷


দেশ ও দেশ মাতৃকাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা যেমন তাদের দায়িত্ব ঠিক তেমনি সমাজের প্রত্যেক মানুষের পাশে দাঁড়াতে তারা বদ্ধপরিকর৷ বিএমএসের প্রতিষ্ঠা দিবসে জিবি হাসপাতালে রক্তদানের মধ্য দিয়ে তারা তাদের দায়িত্ববোধের পরিচয় দিয়েছে৷ রক্তদাতা বিএসএফ জওয়ানরা জানায় বাহিনীর প্রতিষ্ঠা দিবসকে সেবার মধ্য দিয়ে স্মরণীয় করে রাখার জন্যই তারা রক্তদানে শামিল হয়েছে৷ এটি তাদের সামাজিক দায়িত্ব বলেই তারা মনে করেন৷


বিএসএফ জওয়ানদের এ ধরনের সহানুভবতা সত্যিই প্রশংসা দাবি রাখে৷ বর্তমান রাজ্যের প্রধান হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলির ব্লাডব্যাঙ্ক রক্তশূন্য হয়ে পড়েছে৷ এই সঙ্কটময় মুহূর্তে বিএসএফ জওয়ানরা রক্তদানের মধ্য দিয়ে মুর্মূষ রোগীদের প্রাণ বাঁচাতে যেভাবে এগিয়ে এসেছে তা থেকে সমাজের প্রত্যেক মানুষকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করা প্রয়োজন৷ তাহলেই সমাজ ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরে আসবে, আত্মকেন্দ্রীকতা খানিকটা হলেও সমাজ থেকে বিদায় নেবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top