News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্র নির্মাণে জনগণের অংশগ্রহণ একান্ত জরুরি : বেঙ্কাইয়া
Image

রাষ্ট্র নির্মাণে জনগণের অংশগ্রহণ একান্ত জরুরি : বেঙ্কাইয়া

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের প্রতি আরও বেশি দায়বদ্ধ থাকা উচিত সাধারণ মানুষদের বলে জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষ্যে যৌথ সংসদীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, দেশ গঠনের ক্ষেত্রে মৌলিক কর্তব্যকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত প্রতিটি নাগরিকের। দেশগঠনের ক্ষেত্র সরকার এবং সাধারণ নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে। প্রত্যেকেরই অবদান সমান থাকা উচিত। কোনও সরকার একা দেশ গঠন করতে পারে না। প্রত্যেক নাগরিকদের উচিত নিজের মাতৃভাষাকে রক্ষা এবং সংরক্ষণ করা।

ভারতীয় গণতন্ত্রকে জীবন্ত দলিল আখ্যা দিয়ে উপ-রাষ্ট্রপতি বলেন, এই জীবন্ত দলিলকে ১০৩ বার সংশোধন করা হয়েছে। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে এখন প্রাসঙ্গিক ভারতীয় সংবিধান। ড. ভীমরাও আম্বেদকর চেয়েছিলেন রাজনৈতিক গণতন্ত্র থেকে সামাজিক গণতন্ত্রের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। তাঁর সেই দর্শন আজও প্রাসঙ্গিক।

১৯৭৫ সালের জরুরি অবস্থাকে  ভারতীয় সংবিধানিক গঠনতন্ত্রে কালিমা আখ্যা দিয়ে উপ-রাষ্ট্রপতি জানিয়েছেন, বিষয়টি নিয়ে আগেই সতর্ক করেছিলেন বাবাসাহেব। অধিকার ও কর্তব্য যে সম্পর্কিত তা মনে করিয়ে দিয়ে উপ-রাষ্ট্রপতি জানিয়েছেন, প্রতিটি নাগরিক যদি নিজের কর্তব্য পালন না করে, তবে অধিকারও রক্ষিত হয় না। দেশ গঠনের দায় সরকারের একার নয়। কোনও বিশ্বাস দেশবাসীর দর্শনকে নষ্ট করতে পারবে না। বৈচিত্রের মধ্যে একতাই ভারতের প্রকৃত শক্তি। মৌলিক কর্তব্যগুলিকে পাঠ্যসূচীতেও অন্তর্ভুক্ত করার আহ্বান করেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top