News Flash

  • Home
  • Uncategorized
  • মহা-নাটক মহারাষ্ট্রে, ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়ণবিশ ও অজিত পওয়ার
Image

মহা-নাটক মহারাষ্ট্রে, ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়ণবিশ ও অজিত পওয়ার

মুম্বই, ২৬ নভেম্বর (হি.স.): একের পর এক মহা-নাটকের সাক্ষী থাকছে মারাঠা-ভূমি| এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়ণবিশ| মঙ্গলবারই মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এনসিপি-র অজিত পওয়ার| গত শনিবার সকালে চুপিসারে রাজভবনে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবিশ এবং এনসিপি-র অজিত পওয়ার| সুপ্রিম কোর্টের নির্দেশে বুধবারই মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে দেবেন্দ্র ফড়ণবিশকে| আস্থাভোটের আগেই মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিশ ও অজিত পওয়ার|

উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে অজিত পওয়ার ইস্তফা দেওয়ার পরই শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, আগামী পাঁচ বছরের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন উদ্ধব ঠাকরে| সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত জানিয়েছেন, ‘অজিত দাদা ইস্তফা দিয়েছেন এবং তিনি আমাদের সঙ্গেই রয়েছেন| আগামী পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী হবেন উদ্ধব ঠাকরে|’ অজিত পওয়ার ইস্তফা দেওয়ার পর মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন দেবেন্দ্র ফড়ণবিশ| দেবেন্দ্র ফড়ণবিশ জানিয়েছেন, আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই| তাই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top