News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেবেন্দ্রর
Image

রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেবেন্দ্রর

মুম্বই, ২৬ নভেম্বর (হি.স.) : রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির কাছে গিয়ে ইস্তফা পত্র জমা দিলেন দেবেন্দ্র ফড়ণবিশ। এর আগে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছিলেন দেবেন্দ্র। সেই মতো মঙ্গলবার বিকেলে রাজভবনে গিয়ে নিজের ইস্তফা পত্র রাজ্যপালের হাতে তুলে দেন তিনি। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে ২৪ ঘন্টার মধ্যে আস্থাভোটের নির্দেশ দেয়। এরপরই ইস্তফা দেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবেন্দ্র ফড়ণবিশ জানিয়েছেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি ও শিবসেনা জোট করে লড়েছিল। রাজ্যবাসী এই জোটের পক্ষেই রায় দিয়েছিল। কিন্তু ফল প্রকাশের পরই আড়াই বছর করে মুখ্যমন্ত্রীর পদ ভাগ করে নেওয়ার দাবি তোলে। কিন্তু নির্বাচনের আগে এমন কোনও দাবিই তোলেনি তারা। নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ বারেবারে বিজেপির থেকেই যে মুখ্যমন্ত্রী হবে সেই কথা স্পষ্ট করে দিয়েছিলেন। সেই সময় শিবসেনা কোনও প্রকার বিরোধিতা করেনি। কিন্তু নির্বাচনের পরই এমন দাবি করতে থাকে তারা। বিজেপির তরফে শিবসেনার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনও কথা বলেনি। উল্টে শিবসেনার নেতারা এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করে। তাদের সঙ্গে মিলেই সরকার গড়ার চেষ্টা করে।

সব থেকে বৃহত্তম দল হওয়ার জন্যই বিজেপিকে যে রাজ্যপাল ডেকেছিলেন, তা মনে করিয়ে দিয়ে দেবেন্দ্র ফড়ণবিশ জানিয়েছেন, সেই সময় পর্যাপ্ত সংখ্যা না থাকার জন্য বিজেপি পিছিয়ে আসে। পরে এনসিপি এবং কংগ্রেসকে সরকার গড়ার জন্য ডেকেছিলেন রাজ্যপাল। অন্যদিকে এনসিপির পরিষদীয় নেতা অজিত পাওয়ারের সমর্থন থাকায় ফের সরকার গড়ে বিজেপি। কিন্তু অজিত পাওয়ারের পদত্যাগের ফলেই তাঁর নিজের পদত্যাগ বলে জানান তিনি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top