News Flash

  • Home
  • Uncategorized
  • ঋণের জ্বালায় দুই সন্তানকে বিষ খাইযে হত্যার পর ফাঁসিতে আত্মঘাতী দম্পতি
Image

ঋণের জ্বালায় দুই সন্তানকে বিষ খাইযে হত্যার পর ফাঁসিতে আত্মঘাতী দম্পতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ ঋণের জ্বালা সহ্য করতে না পেরে দুই সন্তানকে প্রাণে মেরে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী হলেন স্বামী ও স্ত্রী৷ শনিবার সাতসকালে পশ্চিম জেলার সিধাই থানাধীন সোনাইয়ের সন্ন্যাসীমুড়া গ্রামে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷


মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক রঙ্গদুলাল দেববর্মা জানিয়েছেন, বিশাল তাঁতি (৯), রূপালি তাঁতি (৭), পরেশ তাঁতি (৩২) এবং সন্ধ্যা তাঁতি (২৮)-র মৃতদেহ আজ সকালে উদ্ধার হয়েছে৷ এ-বিষয়ে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, আজ সকাল সাতটা নাগাদ সন্ন্যাসীমুড়া গ্রামে প্রথমে দুই বাচ্চার মৃতদেহ উদ্ধার হয়৷ বাচ্চা দুটির দিদা ঘরের দরজা খুলছে না দেখে জানালা দিয়ে ডাকাডাকি করেন৷ কিন্তু তাতেও কোনও সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকে দেখেন তাঁর দুই নাতি-নাতনির দেহ ঠাণ্ডা হয়ে গেছে এবং তারা নড়চড় করছে৷ সঙ্গে সঙ্গে তিনি তাদের বাবা-মায়ের খোঁজ করেন৷

খুঁঝতে খুঁজতে পাশের জঙ্গলে গিয়ে একটি গাছে গলায় ফাঁস জড়িয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান৷
রঙ্গদুলালবাবু জানিয়েছেন, বাচ্চাদের কাছে বিষ জাতীয় দ্রব্যের গন্ধ পেয়েছেন তাদের দিদা৷ ফলে ধারণা করা হচ্ছে, বাচ্চাদের বিষ খাইয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন৷ তিনি জানান, মৃতের পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন যাবৎ পরেশ তাঁতি দুশ্চিন্তায় ভুগছিলেন৷ কারণ, ঋণের টাকা পরিশোধ করতে পারছিলেন না তিনি৷ মহকুমা পুলিশ আধিকারিকের কথায়, পেশায় দিনমজুর স্বামী-স্ত্রীর পক্ষে ঋণের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছিল না বলে দাবি পরিবারের অন্য সদস্যদের৷


তিনি জানান, খবর পেয়ে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে চারটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে৷ বিকেলেই ওই চারটি মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷


প্রসঙ্গত, ঋণের জ্বালায় এভাবে একটি পরিবার শেষ হয়ে গেল, স্থানীয় জনগণ ওই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন৷ বিশেষ করে, দু-দুটি ফুটফুটে বাচ্চার অকাল পরিণতি প্রতিবেশীরা কিছুতেই মানতে পারছেন না৷ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top