News Flash

  • Home
  • Uncategorized
  • ‘শরদ পওয়ারই আমার নেতা’, টুইটে লিখলেন অজিত পওয়ার
Image

‘শরদ পওয়ারই আমার নেতা’, টুইটে লিখলেন অজিত পওয়ার

মুম্বই, ২৪ নভেম্বর (হি.স) : মহারাষ্ট্র নাটকে নতুন মাত্রা যোগ হল এনসিপি নেতা অজিত পওয়ারের টুইটে। রবিবার বিকেলে একটি টুইট করে তিনি লেখেন ‘আমি এনসিপির সঙ্গে ছিলাম এবং পরবর্তী সময়েও থাকব। শরদ পওয়ারই আমার নেতা। আমাদের বিজেপি-এনসিপি জোট আগামী পাঁচ বছর মহারাষ্ট্রের জনগণকে সুন্দর এবং সুস্থ সরকার দেবে।’ আর এই টুইট ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

শনিবার সাংবাদিক বৈঠকে এনসিপির তরফ থেকে অজিত পওয়ারকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কারের কথা জানানো হয়। সূত্রের খবর, দলের এই সিদ্ধান্তে সায় দেন এনসিপি প্রধান শরদ পওয়ারও। তার ঠিক ২৪ ঘণ্টা পরে অজিতের এহেন টুইট ঘিরে তৈরি হয়েছে রহস্য। এই টুইটের আগেই অজিত পাওয়ার আরও একটি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। আর এরপরেই শরদ পাওয়ারকে ‘নিজের নেতা’ বলে টুইটকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

মহারাষ্ট্রে সরকার গঠনের ক্ষেত্রে আস্থা ভোট আজ নয় বরং এই বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। দেবেন্দ্র ফড়ণবীসকে স্বস্তি দিয়ে রবিবারের বদলে আস্থা ভোটের সম্ভাবনা আগামীকাল। রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি সরকার গঠনের যে সম্মতিপত্র দিয়েছিলেন কেন্দ্রকে আগামীকাল তাও পেশ করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top