News Flash

  • Home
  • Uncategorized
  • এক ক্লিকেই হাতের নাগালে সব, অনলাইনে খতিয়ান পাওয়ার পদ্ধতি চালু রাজ্যে
Image

এক ক্লিকেই হাতের নাগালে সব, অনলাইনে খতিয়ান পাওয়ার পদ্ধতি চালু রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ রাজ্যে অনলাইনে খতিয়ান বা ই-আরওআর (রেকর্ড অব রাইট) সিস্টেম-এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজস্ব দফতরের মন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷ খতিয়ান ও নামজারির শংসাপত্র পাওয়ার প্রক্রিয়াকে সহজ ও সরলীকরণের উদ্দেশ্যেই এই অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে৷ মহাকরণে রাজস্বমন্ত্রীর অফিসকক্ষে এ সংক্রান্ত ওয়েবসাইট-এর উদ্বোধনের সময় রাজস্ব বিভাগীয় প্রধানসচিব বিকে সাহু, ল্যান্ড রেকর্ড ও সেটেলমেন্ট দফতরের অধিকর্তা এলটি ডার্লং, এনআইসি-র সিনিয়র টেকনিক্যাল ডিরেক্টর সিকে ধর, এনআইসি (আগরতলা)-র সায়েন্টিস্ট (এফ) সুরজিৎ সিং প্রমুখ উপস্থিত ছিলেন৷


পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাজস্বমন্ত্রী বলেন, এই ওয়েবসাইটটি চালু হওয়ায় এখন থেকে জমির ক্রেতা ও বিক্রেতারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে খতিয়ান পাওয়ার আবেদন করতে পারবেন৷ ফি-ও অনলাইনেই দেওয়ার সুবিধা রয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ঘরে বসেই খতিয়ান সার্টিফিকেট পাওয়া যাবে৷


তাঁর কথায়, আগে এই খতিয়ান পাওয়ার জন্য তহশিল, ডিসিএম অফিস, এসডিএম অফিস এবং ল্যান্ড রেকর্ডস ও সেটেলমেন্ট কার্যালয়ে ছুটতে হত৷ এখন এক ক্লিকেই সব হাতের নাগালে এসে যাবে৷ রাজস্বমন্ত্রী বলেন, ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ল্যান্ড রিফর্মস আইন, ১৯৬০-এর সংশোধনের কাজ শুরু করা হয়েছে৷ এজন্য একটি এক্সপার্ট টিম গঠন করা হয়েছে৷ ইতিমধ্যে কমিটির সুপারিশ-সহ রিপোর্ট রাজস্ব ও আইন দফতরে জমা পড়েছে৷


তিনি বলেন, জমি ক্রয়-বিক্রয় করার ক্ষেত্রে স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজ্যে ই-স্ট্যাম্পিং ব্যবস্থা চালু করা হয়েছে৷ এজন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক ও ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ককে এজেন্সির জন্য মনোনীত করা হয়েছে৷ তিনি জানান, বর্তমানে খতিয়ান প্রদান ব্যবস্থাটি ম্যানুয়ালি হয়ে থাকে৷ আজ অনলাইন ব্যবস্থাটি চালু হওয়ার ফলে খতিয়ান ইস্যুর বিষয়টি আরও সহজ ও দ্রত হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top