News Flash

  • Home
  • Uncategorized
  • মশার যন্ত্রণায় অতিষ্ঠ পুরবাসী, রেহাই পেতে সচেতন ও সজাগ থাকার পরামর্শ নিগমের
Image

মশার যন্ত্রণায় অতিষ্ঠ পুরবাসী, রেহাই পেতে সচেতন ও সজাগ থাকার পরামর্শ নিগমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন পুরবাসী৷ তাই, আজ আগরতলা পুর নিগম সচেতনতামূলক বৈঠকের ডাক দিয়েছিল৷ ওই বৈঠকের নির্যাস তুলে ধরে পুর কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব বলেন, কৃত্রিম জল জমে মশার সৃষ্টি হচ্ছে৷ তাই, পুরবাসী প্রত্যেকেই নিজেদের বাড়িঘরে জমানো জল পরিষ্কার রাখতে হবে৷ এই বিষয়ে সচেতনতা গড়ে তুলার লক্ষ্যেই আজ পুর নিগম আলোচনা করেছে৷


এদিন তিনি বলেন, মশার হাত থেকে রেহাই পেতে আমাদের কি করণীয় তা বুঝতে হবে৷ কখনই কৃত্রিম জল জমতে দেওয়া যাবে না৷ কারণ, বাড়িঘরে কিংবা রাস্তাঘাটে জমানো জল থেকেই মশার উৎপত্তি হচ্ছে৷ শৈলেশ যাদবের দাবি, পুর নাগরিক সচেতন হলে মশার যন্ত্রণার হাত থেকে সহজেই নিস্তার মিলবে৷ কিন্তু দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় এবং পুরবাসীর বাড়িঘরে জল জমে থাকছে৷ তাঁর দাবি, মশা নিধনে পুর নিগমের নির্দিষ্ট কর্মসূচি তার গতি ধরে এগিয়ে যাবে৷ কিন্তু মশার উপদ্রব থেকে রেহাই পেতে হলে সকলকেই সজাগ থাকতে হবে৷


এদিন আলোচনাসভায় উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র সহ ডেপুটি মেয়র, মেয়র ইন কাউন্সিল এবং সমস্ত কাউন্সিলাররা৷ এছাড়া উপস্থিত ছিলেন পূর্ত, স্বাস্থ্য, পানীয় জল ও স্বাস্থ্যবিধান, শিক্ষা দপ্তরের আধিকারিকরা৷ সাথে উপস্থিত ছিলেন আগরতলার বেশ কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকারা৷ ডা. যাদব বলেন, পুর নাগরিকদের সচেতন করার ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক- শিক্ষিকাদের গুরু দায়িত্ব পালন করতে হবে৷

তাঁরা ছাত্রছাত্রীদের সচেতন করার পাশাপাশি অভিভাবকদের মধ্যেও সচেতনতা বাড়াবেন৷ তাই তাদেরকেও ওই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছিল৷ ডা. যাদব দাবি করেছেন মশার হাত থেকে রেহাই পাওয়া খুব একটা কঠিন কাজ নয়৷ শুধু সচেতনতার অভাবে পুর বাসী মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top