News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে আইইডি বিস্ফোরণ, মৃত্যু ৩ জনের, জখম ৫
Image

আফগানিস্তানে আইইডি বিস্ফোরণ, মৃত্যু ৩ জনের, জখম ৫

কাবুল, ২৩ নভেম্বর (হি.স.): আফগানিস্তানের মধ্য কাপিসা প্রদেশে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে প্রাণ হারালেন ৩ জন সাধারণ নাগরিক| আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন| তাঁদের মধ্যে দু’জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৩ জন সাধারণ নাগরিক|

শনিবার কাপিসা পুলিশের মুখপাত্র আব্দুল শায়িক শোরিশ জানিয়েছেন, শুক্রবার বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে কাপিসা প্রদেশের আলা সাই জেলার একটি জনবহুল মার্কেটে| আইইডি বিস্ফোরণে ৩ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর দু’জন সদস্য-সহ ৫ জন জখম হয়েছেন| জখম অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রসঙ্গত, কাপিসা প্রদেশের আলা সাই জেলার নিরাপত্তা তেমন আঁটোসাঁটো নয়| সুরক্ষা বাহিনী এবং তালিবান সন্ত্রাসবাদীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে আলা সাই জেলায়|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top