News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলার আবেদন খারিজ আদালতের
Image

রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলার আবেদন খারিজ আদালতের

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলার আবেদন খারিজ করল দিল্লির বিশেষ আদালত। প্রাক্তন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এই ধরনের কোনও মামলা করার যৌক্তিকতা নেই বলেও উল্লেখ করেন বিচারক।লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলার আবেদন জমে পড়ে আদালতে। পুলিশকে এবিষয়ে একটি এফআইআর দায়ের করার নির্দেশ যাতে আদালত দেয় তার দাবিও জানানো হয়।

এরপর গত ১৫ মে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেয় দিল্লি পুলিশ। তা খতিয়ে দেখে শনিবার রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করার আবেদন খারিজ করল দিল্লির বিশেষ আদালত। এর গত ১৩ সেপ্টেম্বর দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে এই বিষয়ে একটি আবেদন দায়ের করেন এক আইনজীবী যোগিন্দার তুলি। আর অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সমর বিশালের এজলাসে এই মামলার শুনানির সময় রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর নামে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ জানান। উল্লেখ করেন একটি জনসভায় গিয়ে রাহুল বলেছেন, সৈনিকদের রক্তের আড়ালে লুকিয়ে তাঁদের বলিদান নিয়ে দালালি করছেন নরেন্দ্র মোদী। এই মামলার দুপক্ষের শুনানির পর ২৩ নভেম্বর এই মামলা সম্পর্কিত নির্দেশ দেওয়ার কথা ঘোষণা করেন বিচারক। আর এদিন রাহল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করার আবেদন খারিজ করলেন বিচারক।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top