News Flash

  • Home
  • Uncategorized
  • বাজারে আগুন, সরেজমিনে পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী, দিলেন সতর্কবার্তা
Image

বাজারে আগুন, সরেজমিনে পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী, দিলেন সতর্কবার্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ সবজির বাজারে আগুন৷ পেঁয়াজের ছেকায় গৃহস্থের হাত পুড়ছে নিত্যদিন৷ তাই, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আগরতলায় বিভিন্ন বাজার পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব৷ বাজার ঘুরে তাঁর ছানাবড়া হয়ে গেছে৷ তিনি এদিন টের পেয়েছেন দ্রব্যমূল্য ও সবজির মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি বজায় থাকলেও একাংশের ব্যবসায়ী অপেক্ষাকৃত অধিক মূল্য আদায় করছেন৷ তাতে আজ তিনি অসন্তোষ ব্যক্ত করেছেন৷ তিনি জানান, রাজধানীর লেইকচৌমুহনি বাজারে ব্যবসায়ীরা নিয়ন্ত্রণের মধ্যে থেকে জিনিস বিক্রি করছেন না৷ ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷


গোটা দেশ জুড়েই পেঁয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে৷ রাজ্যের বাজারও তাতে ব্যতিক্রম নয়৷ পেঁয়াজের পাশাপাশি, সবজি সহ অন্যান্য জিনিসপত্রের ক্ষেত্রেও একাংশের ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট তৈরি করে অধিক মূল্য আদায় করে চলেছেন৷ এ ধরনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ত্রিপুরার খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব৷ তিনি নিজে আজ রাজধানীর লেইক চৌমুহনি বাজার পরিদর্শন করে, এসব বিষয়ে খোঁজ খবর নিয়েছেন৷ খাদ্যমন্ত্রী জানান, মহারাজগঞ্জ বাজারের সঙ্গে লেইক চৌমুহনি বাজারে সবজি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কফি সহ অন্যান্য সবজির মূল্যে অনেক তফাৎ রয়েছে৷

কোন কোন ক্ষেত্রে প্রায় দ্বিগুণ মূল্য আদায় করে নিচ্ছেন লেইক চৌমুহনি বাজারের ব্যবসায়ীরা৷ শুধু তাই নয়, লেইক চৌমুহনি বাজারের একাংশের ব্যবসায়ীর দাড়িপাল্লা ও বাটখারায় গড়মিল রয়েছে৷ খাদ্যমন্ত্রী জানান, মহারাজগঞ্জ বাজারে কাঁচা লঙ্কা প্রতি কিলো ৪০ টাকা৷ অথচ লেইক চৌমুহনি বাজারে ৮০-১০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে৷ কফি মহারাজগঞ্জ বাজারে প্রতি কেজি ৪০-৪৫ টাকা৷ কিন্তু, লেইক চৌমুহনি বাজারে কফি কেজি প্রতি ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে৷ ব্যবসায়ীদের এই কার্যকলাপে ক্ষোভ উগড়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী৷


তিনি জানান, ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ তাঁর সাফ কথা, নিয়ন্ত্রণভাবে বাজার পরিচালিত হতে দেওয়া যাবে না৷ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতেই হবে৷ সাথে তিনি যোগ করেন, কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top