News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী সপ্তাহে লোকসভা পেশ হবে এসপিজি সংশোধনী বিল : মেঘওয়াল
Image

আগামী সপ্তাহে লোকসভা পেশ হবে এসপিজি সংশোধনী বিল : মেঘওয়াল

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): আগামী সপ্তাহে লোকসভায় পেশ হবে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) আইন সংশোধনী বিল| শুক্রবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল| ১৯৮৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর ১৯৮৫ সালে ক্যাবিনেট সচিবের নির্দেশে গঠিত হয় এসপিজি| ১৯৮৮ সালের ২ জুন সংসদে এসপিজি বিল পেশ করে পাশ করানো হয়| দেশের বাছাই করা কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত অফিসারদের নিয়ে গঠিত এই বাহিনী নিরাপত্তার কাজে অত্যন্ত দক্ষ| গ্রুপে সব মিলিয়ে রয়েছেন প্রায় ৩০০০ অফিসার|

প্রধানমন্ত্রী এবং তাঁর নিকটবর্তী পরিবারের সদস্যদের সুরক্ষার দায়িত্ব এসপিজি কমান্ডোদের| দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর নিকটবর্তী পরিবারের সদস্যদেরও সুরক্ষা দায়িত্ব এসপিজি কমান্ডোদের উপর| কিন্তু, সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার এসপিজি নিরাপত্তা তুলে নিয়েছে মোদী সরকার| এবার লোকসভায় স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) আইন সংশোধনী বিল পেশ করতে চলেছে কেন্দ্র|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top