News Flash

  • Home
  • Uncategorized
  • বেহালাবাড়িতে আইন পরিসেবা শিবির
Image

বেহালাবাড়িতে আইন পরিসেবা শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর ৷৷ ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং খোয়াই মহকুমা আইন পরিষেবা কমিটির সহায়তায় আজ তুলাশিখর ব্লকের বেহালাবাড়ি এডিসি ভিলেজ কার্যালয় প্রাঙ্গণে আইনি পরিষেবা শিবির অনুষ্ঠিত হয় ৷ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা ও দায়রা পঙ্কজ কুমার দত্ত৷ এস পি কিরণ কুমার কে, খোয়াই মহকুমার মুখ্য ন্যায়াধীশ শুভ্র নাথ, মহকুমা শাসক চন্দ্রানী চন্দন, ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব শুভাশিস শর্মা রায় এবং ডেপুটি সেক্রেটারী দেববর্মা প্রমুখ৷


প্রধান, অতিথির ভাষণে জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী প্রত্যন্ত এলাকাগুলিতে আইন পরিষেবা শিবিরের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষ অজ্ঞতার কারণে আইনের পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আসছে৷ এই শিবির তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে৷ জেলা ও দায়রা জজ পঙ্কজ কুমার দত্ত বলেন ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে ২২ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ২২টি শিবিরের আয়োজন করা হয়েছে৷ শিবরগুলিতে সাধারণ মানুষকে তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করা হবে৷ আগামী ১ ডিসেম্বর খোয়াই জেলার মুঙ্গিয়াকামী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অনুরূপ আইন পরিষেবা শিবির অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান৷ জেলার এসপি কিরণ কুমারকে’ও বক্তব্য রাখেন৷

ধন্যবাদসূচক বক্তব্য রাখেন খোয়াই মহকুমা আইন পরিষেবা কমিটির সদস্য সচিব ইসাকা থন৷ শিবিরে খোয়াই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ৩৩৫টি জন্মের শংসাপত্র, ৫২টি বিবাহ নিবন্ধিকরণ শংসাপত্র, ১৬২টি এসটি এবং ২০৫টি পিআরটিসি প্রদান করা হয়৷ স্বাস্থ্য দপ্তরের পক্ষ ে জ্রথকে ১৪ জনর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়৷ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ২ জন জনজাতি বিদ্যাঙ্গনকে চলন সামগ্রী প্রদান করা হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top