News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ড এখন নকশালমুক্ত, গভীর রাতেও মানুষ বাড়ি থেকে বেরোতে পারেন : জে পি নাড্ডা
Image

ঝাড়খণ্ড এখন নকশালমুক্ত, গভীর রাতেও মানুষ বাড়ি থেকে বেরোতে পারেন : জে পি নাড্ডা

লাতেহার (ঝাড়খণ্ড), ২২ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডে এবারের বিধানসভা নির্বাচন কলঙ্কের সরকার এবং পাঁচ বছরের নিষ্কলঙ্ক সরকারের মধ্যে| পাঁচ বছর আগে পর্যন্ত ঝাড়খণ্ডের যা পরিস্থিতি ছিল, তা কারও কাছে গোপন নয়| শুক্রবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রচারে এমনই মন্তব্য করেছেন বিজেপির কার্যকরী সভাপতি জগত্ প্রকাশ নাড্ডা| এদিন ঝাড়খণ্ডের লাতেহার জেলার চন্দবা সদর ব্লকের অন্তর্গত ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা| নির্বাচনী জনসভায় জে পি নাড্ডা বলেছেন, ‘ঝাড়খণ্ডে এবারের বিধানসভা নির্বাচন কলঙ্কের সরকার এবং পাঁচ বছরের নিষ্কলঙ্ক সরকারের মধ্যে| পাঁচ বছর আগে পর্যন্ত ঝাড়খণ্ডের যা পরিস্থিতি ছিল, তা কারও কাছে গোপন নয়| চরমপন্থার কারণে দুর্দশার মধ্যে কাটছিল সাধারণ মানুষের জীবন| কিন্তু, পাঁচ বছরের মধ্যেই নকশালবাদ পুরোপুরি খতম করেছেন রঘুবর দাস| এখন গভীর রাতেও মানুষ বাড়ি থেকে বেরোতে পারেন|’

এদিনের নির্বাচনী জনসভায় ৩৭০ অনুচ্ছেদ ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে জে পি নাড্ডা বলেছেন, ‘কংগ্রেসের জন্যই ৭০ বছর ভারত থেকে বিচ্ছিন্ন ছিল কাশ্মীর| কাশ্মীরের তিনটি পরিবার সমগ্র কাশ্মীরকে শোষণ করেছে| ৩৭০ অনুচ্ছেদের কারণে কাশ্মীরে দুর্নীতি দমন আইন কার্যকর হয়নি, সেই সুযোগ নিয়ে কাশ্মীরকে শোষণ করেছে তিনটি পরিবার| ৩৭০ অনুচ্ছে বিলুপ্তির পরই দুর্নীতির তদন্ত শুরু হয়েছে| শীঘ্রই সমস্ত দুর্নীতিগ্রস্ত পরিবার জেলের হাওয়া খাবে|

তিন-তালাক ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে জে পি নাড্ডা বলেছেন, যৌতুক, বাল্য বিবাহ, সতীদাহ প্রভৃতির মতো কুপ্রথা যখন দেশ থেকে নির্মূল করা হয়েছে, তাহলে কংগ্রেস কেন তিন-তালাক প্রথাকে বিলুপ্ত করতে চায়নি? বিশ্বের সমস্ত বড় বড় মুসলিম দেশে তিন-তালাককে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে| তা সত্ত্বেও ভারতে তিন-তালাক কলঙ্ক ছিল| মোদীজির দক্ষ নেতৃত্বের কারণেই বিশ্বের বড় বড় দেশ এখন ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী| আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি এখন জ্বলজ্বল করছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top