News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে চলন্ত স্কুল-গাড়িতে আগুন, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা
Image

ছত্তিশগড়ে চলন্ত স্কুল-গাড়িতে আগুন, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

ধমতরী (ছত্তিশগড়), ২২ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ের ধমতরী জেলায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল| শুক্রবার সকালে ওজস্বী নার্সিংহোমের কাছে রুদ্রী রোডের উপর একটি স্কুল-গাড়িতে (ম্যাজিক গাড়ি) চলন্ত অবস্থাতেই আগুন ধরে যায়| সৌভাগ্যবশত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এলেও, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ওই স্কুল-গাড়িটি|

ম্যাজিক গাড়িটি প্রতিদিন আক্রুতি প্লে স্কুল এবং কেন অ্যাকাডেমির পড়ুয়াদের বাড়ি থেকে স্কুলে পৌঁছে দেওয়ার এবং স্কুল থেকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার কাজ করত| প্রতিদিনের মতো শুক্রবার সকালেও গাড়ির চালক মনোজ যাদব বাচ্চাদের আনতে যাচ্ছিলেন| চলন্ত অবস্থাতেই ওজস্বী নার্সিংহোমের কাছে রুদ্রী রোডের উপর ওই স্কুল-গাড়িতে আগুন ধরে যায়| আগুন লেগে যাওয়া মাত্রই গাড়ির নেমে আসেন মনোজ যাদব| মনোজের চোখের সামনেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন| কিছুক্ষণের মধ্যেই আগুনে ভস্মীভূত হয়ে যায় গাড়িটি| পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে| সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডের সময় ওই গাড়িতে কোনও পড়ুয়া ছিল না, তাই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top