News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী
Image

প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী

নিজস্ব প্রতিনিধি, ২১ নভেম্বর৷৷ প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হয় মৃত্যু বার্ষিকীতে শহিদ সাংবাদিক স্কয়ারে তার স্মৃতিতে মোমবার্তি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা জানালেন সাংবাদিক মহল৷ ২০১৭ থেকে ২০১৮ দুইটি বছর রাজ্যের সাংবাদিক মহলে কালো ছায়া বয়ে আনে৷ রাজ্য থেকে চক্রান্ত করে দুই সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিকের প্রাণ কেড়ে নেয় দুষৃকতিকারীরা৷ রাজ্যের সাংবাদিক মহলে নেমে আসে শোকের ছায়া৷ হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে সেদিন সাংবাদিকরা নেমেছিল রাজ পথে৷ তৎকালীন সরকার তদন্তের নামে সময়ক্ষেপন করতে থাকে৷

২০১৮ সালে নতুন বিপ্লব দেবের নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দুইটি মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-রে হাতে তোলে দেয়৷ পরবর্তী সময় সিবিআই আধিকারিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডে অভিযুক্ত দুইজন টিএসআর-এর আধিকারিককে জালে তোলে আদালতে সোপর্দ করে৷ বৃহস্পতিবার ২১ শে নভেম্বর সেই দিনটির কথাই স্মরণ করল রাজ্য সাংবাদিক মহল৷ এইদিনেই সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে ডেকে নিয়ে গিয়ে জনগণের সব চাইতে নিরাপদের স্থান পুলিশ ও আধাসামরিক বাহিনীর ক্যাম্পকে কলঙ্গিত করে পবিত্র ক্যাম্পকে নিরীহ সাংবাদিকদের রক্তে স্নাত করে সুদীপ দত্ত ভৌমিককে গুলি চালয়ে হত্যা করে৷

এদিন শহিদ সাংবাদিক স্কয়ারে মোমবাতি প্রজ্জ্বলন তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়৷ সাংবাদিক মহলে দাবি অনতি বিলম্বে দুই সাংবাদিক হত্যার দোষিদের চিহ্ণিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা৷ যাতে রাজ্য সাংবাদিকদের উপর আক্রমণ হলে দোষীদের যে সাজা হয় সেই শিক্ষা দিতে৷ পুনরায় সুদীপ দত্ত ভৌমিকের প্রতি সমবেদনাও জ্ঞাপন করা হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top