News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বন্ধুর বিয়েতে গিয়ে তেজপুরের বাড়ি ফিরেননি আট বরযাত্রী, পৃথক দুর্ঘটনায় হত আরও এক
Image

অসমে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বন্ধুর বিয়েতে গিয়ে তেজপুরের বাড়ি ফিরেননি আট বরযাত্রী, পৃথক দুর্ঘটনায় হত আরও এক

তেজপুর (অসম), ২০ নভেম্বর (হি.স.) : ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় আট বরযাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনা মঙ্গলবার রাতে ওদালগুড়ি জেলার অন্তর্গত ওরাঙের গেলাবিলে ১৫ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। নিহতদের পিংকু বরা, নারায়ণ দাস, কমল দেবনাথ, পার্থ কুরি, সুশীল শর্মা, দিগন্ত শইকিয়া, রঞ্জিত ডেকা এবং দীপক মেচ বলে শনাক্ত করা হয়েছে।

ঘটনার বিবরণে প্রকাশ, তেলেরিয়ার বাসিন্দা বন্ধু নয়নের বিয়েতে তেজপুর থেকে এক দল বরযাত্ৰী গিয়েছিলেন বাইহাটা চারালিতে। বিয়ে সম্পন্ন করে বন্ধুর বরযাত্রী দলটি ১৫ নম্বর জাতীয় সড়ক ধরে রাতেই বাড়ির উদ্দেশে ফিরছিলেন। রাত তখন প্রায় ২:৩০ মিনিট। এএস ১২ ভি ৯৩৩৩ নম্বরের আর্টিগা কারে ছিলেন আটজন। কিন্তু ওরাঙের গেলাবিল এলাকায় আসার পর আর্টিগাটি আচমকা এএস ১২ বি ২০২২ নম্বরের একটি ট্ৰাকের পিছন দিকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। জানা গেছে, ট্রাকটি সেখানে দাঁড়িয়েছিল। দুর্ঘটনায় চিড়েচ্যাপ্টা আর্টিগার ভিতরেই মারা যান আট বন্ধু।

উল্লেখ্য, গতরাতে ওরাঙে পৃথক আরেকটি দুৰ্ঘটনা সংঘটিত হয়েছে। ওরাঙের নিসিলামারির ১৫ নম্বর জাতীয় সড়কে প্ৰথম দুৰ্ঘটনা সংঘটিত হয়। ওই দুর্ঘটনায় সড়কে প্রায় দুঘণ্টা যানবাহন আটকে ছিল। আটকে পড়া ট্রাকেই বরযাত্রীদের আর্টিগাটি ধাক্কা মারে৷

এদিকে খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় ওরাং থানার পুলিশ। প্রথমে তাঁরা ক্র্যানের সাহায্যে ট্রাকের নীচ থেকে আর্টিগাকে বের করেন। এর পর দরজা ভেঙে ভিতর থেকে আট বরযাত্রীকে বের করে থানায় নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, নিহত সকলেই বরের বন্ধু, তেজপুরের কেএফ-এর কৰ্মচারী ছিলেন। ওরাং পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সামনে নিহতদের শনাক্ত করেন সংশ্লিষ্টদের পরিবারের লোকজন। নিহতরা যথাক্রমে তেজপুরের বিপি তিনালির দীপক মেচ, মাজগাঁওয়ের দিগন্ত শইকিয়া (জন), নতুনপাড়ার পাৰ্থ কুরি, দেউরিগাঁওয়ের নয়ন দাস, মিলনপুরের পিংকু বরা, পরুয়ার কমল দেবনাথ, ঠেঙালমারা কায়ৈমারির সুশীল শৰ্মা, ঠেঙালমারার রঞ্জিত ডেকা এবং পিংকু বরা। পিংকু  তেজপুৰ আঞ্চলিক সারা অসম ছাত্ৰ সংস্খার প্রধান সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। নিহত সবার মৃতদেহ ময়না তদন্তের জন্য ওদালগুড়ি অসামরিক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এর আগে যে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এতেও একজন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওরাঙের ১৫ নম্বর জাতীয় সড়কের নিসিলামারিতে প্রথম দুৰ্ঘটনাটি  রাত প্রায় ১১,৩০ মিনিটে সংঘটিত হয়েছিল। একটি সবজি বোঝাই গাড়ি ও ট্ৰাকের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। নিহতকে সবজি বোঝাই গাড়ির চালক বলে শনাক্ত করা হলেও তাঁর নাম জানা যায়নি। ওই দুর্ঘটনায় জাতীয় সড়কের দু পাড়ে গাড়ির দীর্ঘ লাইন পড়ে গিয়েছিল।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top