News Flash

  • Home
  • Uncategorized
  • গুলিকাণ্ডে মূল অভিযুক্ত সমীর বণিক জেল হেফাজতে
Image

গুলিকাণ্ডে মূল অভিযুক্ত সমীর বণিক জেল হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ বাড়িতে ঢুকে মহিলাকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত সমীর বণিককে বুধবার পুলিশ রিমান্ড শেষে আদালতে সোপর্দ করে পুলিশ৷ আদালত তাকে ২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷


এ-বিষয়ে সরকারি আইনজীবী জানিয়েছেন, শহরতলির ভুবনবনে শিবাণী সরকারকে তাঁর বাড়িতে ঢুকে গুলি করার ঘটনায় পুলিশ গত ১৭ নভেম্বর জনৈক সমীর বণিককে গ্রেফতার করেছিল৷ তার পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছিল৷ আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেছিল৷ তিনি জানান, আজ পুলিশ রিমান্ড শেষে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ৷ আদালতে পুলিশ আজ তদন্ত রিপোর্ট এবং সিডি পেশ করেছে৷ সাথে তাকে জেল হেফাজতের আবেদন জানিয়েছে৷ তিনি বলেন, আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে স্বামীর বণিককে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷


প্রসঙ্গত, গতকাল ভোরে পশ্চিম আগরতলা থানার পুলিশ ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে রামনগর রোড নম্বর ৪ থেকে সমীর ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল৷ সরকারি আইনজীবীর কথায়, ওই মহিলার মোবাইলের এসএমএস থেকে তাকে পুলিশ সন্দেহ করছে৷ কারণ, শিবাণীদেবীর মোবাইলে সমীর ভট্টাচার্যের পাঠানো কিছু এসএমএস অপরাধমূলক বলে পুলিশ দাবি করেছে৷ তাই তাকে গ্রেফতার করা হয়েছে৷ তিনি জানান, পুলিশ গতকাল সমীর ভট্টাচার্যকে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করেছিল৷ আদালতে তাকে চারদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷


গত শনিবার রাতে রাজধানীর নতুননগর কো-অপারেটিভ সংলগ্ণ এলাকায় দুষৃকতকারীরা এক গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর করে এবং এক পর্যায়ে আগ্ণেয়াস্ত্র থেকে গুলি চালায়৷ তাতে গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মহিলার নাম শিবাণী সরকার ওরফে উমা সরকার৷ তার স্বামী রাজস্থানে নির্মাণকাজে নিয়োজিত থাকায় তিনি একাই বাড়িতে থাকেন৷ তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে৷ ছেলে পড়াশোনার জন্য বাইরে থাকে৷ খবর পেয়ে রামনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সাথে পশ্চিম আগরতলা থানার পুলিশও ঘটনাস্থলে পৌছায়৷ ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি কার্তুজের খোল উদ্ধার করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top