News Flash

  • Home
  • Uncategorized
  • রোজভ্যালীতে টাকা রাখার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী উৎসাহিত করেছেন, সংসদে বললেন প্রতীমা
Image

রোজভ্যালীতে টাকা রাখার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী উৎসাহিত করেছেন, সংসদে বললেন প্রতীমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ চিটপান্ড সংস্থা রোজভ্যালীতে টাকা রাখার জন্য জনগণকে উৎসাহিত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ বুধবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ প্রতীমা ভৌমিক একথা বলেন৷ তিনি বাম জমানার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়িকা বিজিতা নাথের নামও উল্লেখ করেছেন তাঁর বক্তব্যে৷


তিনি রোজভ্যালী চিটফান্ড সংস্থা রাজ্য থেকে প্রায় দশ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে বলে উল্লেখ করেন৷ রোজভ্যালী ছাড়াও আরও কয়েকটি চিটফান্ড সংস্থার নাম উল্লেখ করে তিনি বলেন, যতগুলি চিটফান্ড রাজ্যের সাধারণ জনগণের কষ্টার্জিত টাকা আত্মসাৎ করেছে সবগুলর শিকড় পশ্চিমবঙ্গে৷ তিনি বলেন, রোজভ্যালী পার্কের উদ্বোধন অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন রোজভ্যালী ভাল করছে এবং তাতে টাকা বিনিয়োগ করার জন্য৷ শুধু মানিক সরকারই নয় অন্যান্য মন্ত্রিরাও এক্ষেত্রে জনগণকে উৎসাহিত করেছেন৷


এরাজ্যে একটি অর্থবছরে যে পরিমাণ টাকা বাজেট বরাদ্দ করা হয় তার থেকে বেশী টাকা রোজভ্যালী নিয়ে পালিয়ে গিয়েছে৷ প্রায় দশ হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে রোজভ্যালী৷ সিপিএমের সমস্ত বহু নেতা কর্মী চিটফান্ড রোজভ্যালীর এজেন্ট ছিলেন৷ হাজার হাজার যুবক যুবতী কাজ করেছেন৷ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে রোজভ্যালী৷ রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে চাকুরীজীবীরাও রোজভ্যালীর খপ্পরে পড়ে গিয়েছিলেন৷ দুই কিংবা তিন বছরে দ্বিগুন টাকা ফেরতের প্রলোভন দেখানো হয়েছে৷ আর তাতেই রাজ্যের মানুষ ওই চিটফান্ডে টাকা গচ্ছিত রাখেন এবং প্রতারণার শিকার হন৷ এমর্মে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সাংসদ প্রতীমা ভৌমিক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top