News Flash

  • Home
  • Uncategorized
  • জনজাতিদের আর্থিক মানোন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পের সুুবিধা পৌঁছে দিতে পরিকল্পনা গ্রহণ করতে হবে মুখ্যমন্ত্রী
Image

জনজাতিদের আর্থিক মানোন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পের সুুবিধা পৌঁছে দিতে পরিকল্পনা গ্রহণ করতে হবে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্যের রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে৷ রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে আগামীদিনে রাজ্যের রাজস্ব আয় আরও কিভাবে বৃদ্ধি করা যেতে পারে সে বিষয়ে রাজস্ব দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে৷ আজ সচিবালয়ের ১ নং কনফারেন্স হলে রাজস্ব দপ্তরের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ কথা বলেন৷

সভায় তিনি আরও বলেন, বনাধিকার আইনে প্রাপ্ত জমির চিহ্ণিতকরণের কাজ দ্রত সম্পন্ন করতে হবে৷ পাশাপাশি পা-াপ্রাপ্ত জমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনজাতিদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুুযোগ পা-াপ্রাপ্ত জমির মালিকদের প্রদান করার জন্য রাজস্ব দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সে লক্ষ্যে ক’ষি, প্রাণীসম্পদ বিকাশ, উদ্যান, মৎস্য, জনজাতি কল্যাণ দপ্তরের যেসব প্রকল্প রয়েছে সেগুলির মাধ্যমে পাট্টাাপ্রাপ্ত জমির মালিকদের উৎসাহিত করতে হবে৷
সভায় রাজস্ব দপ্তরের প্রধান সচিব বি কে সাহু বলেন, রাজস্ব দপ্তর মূলত: ভূমি সংস্কার, ভূমি অধিগ্রহণ, ভূমি রেজিস্ট্রেশন, ত্রাণ, পুনর্বাসন, প্রাক’তিক বিপর্যয় মোকাবিলা, রাজস্ব সংগ্রহ, পা-া প্রদান, দেবার্চনা ইত্যাদি কাজগুলি করে থাকে৷ তিনি বলেন, জমির ক্রয়-বিক্রয় করার ক্ষেত্রে স্বচ্ছতা আনার লক্ষ্যে ই-স্ট্যাম্পিং ব্যবস্থাকে জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে৷

রাজ্যের প্রতিটি মহকুমায় ই-স্ট্যাম্পিং ব্যবস্থা চালু করা হয়েছে৷ বর্তমানে প্রতিটি মহকুমায় স্টেট কো-অপরেটিভ ব্যাঙ্ক এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক ই-স্ট্যাম্প বিক্রি করছে৷ সেইল ডিড, পার্টিশন ডিড, লীজ ডিড, মর্টগেজ ডিড, উইল ডিড, পার্টনারশিপ ডিড, এগ্রিমেন্ট ডিড ব্যবস্থাকে উন্নত করা হয়েছে৷ তিনি আরও জানান, ত্রিপুরা ল্যাণ্ড রেভেনিউ ও ল্যাণ্ড রিফর্মস অ্যাক্ট সংশোধনের জন্য রাজস্বমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে৷ জমির মানচিত্রকে আপডেটিং করার জন্য জেলাশাসক ও মহকুমা শাসকদের বলা হয়েছে৷ জমির মানচিত্রকে আপডেটিং করার প্রক্রিয়াকে দ্রত সম্পন্ন করার জন্য জেলাশাসক ও মহকুমা শাসকদের নির্দিষ্ট সময়সীমা স্থির করে দেওয়ার জন্য সভায় উপস্থিত মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলুকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, রাজ্যের ২২২টি তহশীলের তহশীলদারদের কর্মদক্ষতা ব’দ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে৷ প্রতিটি তহশিলের যেখানে কম্পিউটার নেই সেখানে কম্পিউটার প্রদান করার জন্য রাজস্ব দপ্তরকে উদ্যোগ নিতে হবে৷


সভায় প্রধান সচিব বি কে সাহু আরও জানান, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, পি এস ইউ ইত্যাদির অব্যবহৃত জমিগুলি চিহ্ণিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দপ্তরের অধীনে কি পরিমাণ জমি অব্যবহৃত অবস্থায় রয়েছে সেগুলি চিহ্ণিত করতে হবে৷ যদি দেখা যায় সরকারী অব্যবহৃত জমিগুলি অবৈধভাবে কারোর দখলে আছে তাহলে তা পুনরুদ্ধারের উদ্যোগ নিতে হবে৷ প্রধান সচিব জানান, সিপাহীজলা এবং খোয়াই জেলার প্রশাসনিক বিল্ডিং নির্মাণের জন্য এন এল সি পি আর প্রকল্পে মোট ৪১ কোটি ১২ লক্ষ টাকার ম’রী পাওয়া গেছে৷ ২০২০ সালের মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এছাড়াও জম্পইজলা, অমরপুর, খোয়াই, করবুক এবং পানিসাগর মহকুমার মহকুমা শাসকের নতুন ভবন নির্মাণের কাজ চলছে৷ কাজগুলি সময়ের মধ্যে এবং গুণগতমান বজায় রেখে সম্পন্ন করার উপর সভায় গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী৷ সভায় এছাড়াও প্রাক’তিক বিপর্যয় মোকাবিলায় দপ্তরের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজস্ব দপ্তরের প্রধান সচিব বি কে সাহু৷ পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও রাজস্ব দপ্তরের মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, আইন সচিব গৌতম দেবনাথ, উপজাতি কল্যাণ দপ্তরের সচিব এন. ডার্লং এবং রাজস্ব দপ্তরের অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top