News Flash

  • Home
  • Uncategorized
  • ওসির বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগে কৈলাসহর মহিলা থানা ঘেরাও ক্ষুব্ধ জনতার
Image

ওসির বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগে কৈলাসহর মহিলা থানা ঘেরাও ক্ষুব্ধ জনতার

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ২০ নভেম্বর৷৷ কৈলাসহর মহিলা থানার ওসি অভব্য আচরণ ঘিরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার প্রতিবাদে বুধবার থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ মহিলারা৷ ঘটনার ৪৮ ঘণ্টার পর এবং লিখিত অভিযোগ দেওয়ার ২৪ ঘণ্টা পরও আসামীদের গ্রেপ্তার করা হয়নি৷ এমনকি মামলাও থানায় রেজিস্ট্রি হয়নি লিখিত অভিযোগ করার পর৷ এরই পরিপ্রেক্ষিতে এলাকার মহিলারা কৈলাসহর মহিলা থানা ঘেরাও করলেন৷


মহিলা থানার ওসি অর্পনা দেবনাথ অভব্য এবং খারাপ আচরণ করেন বলে অভিযোগ৷ প্রায় তিন ঘণ্টা ঘেরাও এর পর মহিলা থানার ওসি চাপে পরে মামলা রেজিস্ট্রি করেন৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি মহিলা থানা আসামীদের গ্রেপ্তার না করে তাহলে আগামীকাল এলাকার মহিলারা কৈলাসহরের মূল রাস্তা অবরোধ করবেন বলে হুমকি দিয়েছেন৷ কৈলাসহরের বনেদি সুকল হিসেবে পরিচিত নেতাজী বিদ্যাপীঠ ইংরেজি মিডিয়াম হাই সুকল৷


গত সোমবার সুকলের ক্লাস নাইনের দুই ছাত্রের মধ্যে মারপিট হয়েছিল৷ পরবর্তী সময়ে এদিনই অর্থাৎ সোমবারেই স্কুলের প্রধান শিক্ষক অসীত দত্ত দুই ছাত্রকে ডেকে এনে ঘটনার নিষ্পত্তি করেছিলেন৷ কিন্তু সোমবার রাতে এই ঘটনার জের ধরে ছাত্রের মা শিপ্রা ঘোষ সহ পাঁচজন মিলে কৈলাসহরের পদ্মেরপাড় এলাকার রীনা শর্মার বাড়িতে রাত্রিবেলা ঢুকে রীনা শর্মার ছেলেকে মারধোর করে ও রীনা শর্মাকেও মারধোর করে ৷ রীনার শ্লীলতাহানী করে পালিয়ে যায়৷ ঘটনার সঙ্গে সঙ্গেই রীনা শর্মা মহিলা থানায় ফোন করে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করে এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে লিখিত অভিযোগ করে থানায়৷ মহিলা থানা ওসি অর্পনা দেবনাথ আসামী গ্রেপ্তার করেনি এবং মামলাও রেজিস্ট্রি করেনি৷


পদ্মেরপাড় এলাকার মহিলারা বুধবার সকাল এগারোটায় মহিলা থানা ঘেরাও করে আসামী কেন গ্রেপ্তার হল না এবং মামলা কেন রেজিস্ট্রি হল না তা জানতে চান৷ তাতে মহিলা থানার ওসি অর্পনা দেবনাথ এলাকার মহিলাদের সাথে চূরান্ত খারাপ এবং অভব্য আচরণ করে বলে রীনা শর্মা সহ অন্যান্য মহিলারা অভিযোগ করেন৷


এবিষয়ে সুকলের প্রধানশিক্ষক অসীত দত্তকে জিজ্ঞাসা করা হলে উনি ঘটনা স্বীকার করে বলেন, সুকলে সোমবারে যে ঘটনা হয়েছিল সেই ঘটনার মীমাংসা সোমবারেই হয়েছে৷ এরপর উনি সুকলের কোনো শিক্ষককেই রীনা শর্মার বাড়িতে পাঠাননি বলে জানান৷


শিপ্রা সহ যে পাঁচজন রীনা শর্মার বাড়িতে ঢুকে হাঙ্গামা এবং শ্লীলতাহানী করেছে এরমধ্যে পার্থ সারর্থী দত্ত, বিকাশ মালাকার এবং সংগীত মালাকার নামে তিনজন শিক্ষক রয়েছে বলে অভিযোগ৷ এরমধ্যে পার্থ সারথী দত্ত নেতাজী বিদ্যাপীঠেরই শিক্ষক৷ কৈলসহর মহিলা থানার ওসি অর্পনা দেবনাথের বিরদ্ধে কৈলাসহরের মানুষ প্রচন্ড ক্ষোব্ধ৷ যেকোনো সময় ওসি অর্পনা দেবনাথকে নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে৷ খোদ মহিলারা শ্লীলতাহানীর শিকার হয়ে মহিলা থানায় এসে বিচার পাচ্ছে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top