News Flash

  • Home
  • Uncategorized
  • মঠ চৌমুহনীতে মেয়াদোত্তীর্ণ সামগ্রীর বিরুদ্ধে প্রশাসনের অভিযান
Image

মঠ চৌমুহনীতে মেয়াদোত্তীর্ণ সামগ্রীর বিরুদ্ধে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর ৷৷ সদর মহকুমা শাসক বুধবার রাজধানী আগরতলা শহরের মঠচৌমুহনি বাজার সহ অন্যান্য বাজারে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রীর বিরুদ্ধে অভিযানে শামিল হন৷


মঠ চৌমুহনি বাজারে এ সংক্রান্ত আইন লঙ্ঘন করার দায়ে দুটি মামলা গ্রহণ করা হয়েছে৷ পরিদর্শনকালে সদরের এসডিএম জানান, তাদের কাছে খবর রয়েছে বিভিন্ন দোকানপাটে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত বিভিন্ন সামগ্রী বেআইনিভাবে বিক্রি করা হচ্ছে৷ এসব সামগ্রী জনস্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক৷ সে কারণেই এ বিষয়ে হস্তক্ষেপ করছে প্রশাসন৷ অন্যান্য বাজারেও এ ধরনের অভিযান চালানো হবে বলে তিনি জানান৷ ব্যবসায়ী এবং ক্রেতাদের প্যাকেটজাত সামগ্রী ক্রয়-বিক্রয়ের সময় সচেতন থাকার জন্য সদরের এসডিএম পরামর্শ দিয়েছেন৷ কোথাও কোন ধরনের গড়মিল পরিলক্ষিত হলে বিষয়টি সঙ্গে সঙ্গে মহকুমা প্রশাসনের নজরে আনতেও তিনি বলেছেন৷

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন বাজারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি হচ্ছে৷ প্রশাসন এসব বিষয়ে তেমন কোন নজরদারি রাখছে না৷ কালেভদ্রে প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালাচ্ছেন৷ এর ফলে সুযোগসন্ধানীরা মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিক্রি করে চলেছে৷ রাজধানী আগরতলা শহর কিংবা সমতল এলাকায় শিক্ষিত অংশের জনগণ অনেকটাই সচেতন থাকলেও গ্রাম পাহাড়ে মানুষ ততটা সচেতন নন৷

অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষজন এসব বিষয়ে খোঁজখবরই রাখেন না৷ ফলে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন প্যাকেটজাত সামগ্রী গ্রামপাহাড়ে বিনা বাধায় বিক্রি হচ্ছে৷ ওইসব এলাকায় প্রশাসনের কোন ধরনের নজরদারি নেই৷ ওইসব মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত সামগ্রী খেয়ে বহু মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন৷ খাদ্যে বিষক্রিয়ার ফলে লিভারের অসুখ হচ্ছে৷ সদর মহকুমা শাসক জানিয়েছেন গোটা রাজ্যেই এ ধরনের তৎপরতা চালানো হবে৷


সদর মহকুমা প্রশাসন মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত সামগ্রী পরীক্ষার জন্য যে উদ্যোগ নিয়েছে তা সিন্ধুকে বিন্দুমাত্র হলেও অনেক ব্যবসায়ীর টনক নড়বে তা বলার অপেক্ষা রাখে না৷ রাজ্যের অন্যান্য স্থানেও এ ধরনের অভিযান চালানো প্রয়োজনীয়তা রয়েছে৷ এ বিষয়ে প্রশাসনকে রাজ্যজুড়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সচেতন মহল থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top