News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুরে যান সন্ত্রাসে গুরুতর আহত দু’জুন
Image

অমরপুরে যান সন্ত্রাসে গুরুতর আহত দু’জুন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৮ নভেম্বর ৷৷ যান সন্ত্রাস যেন এই রাজ্যে একটি অভিশান ৷ প্রতিদিন কোনো না কোনো স্থানে যান দুর্ঘটনা ঘটেই চলছে৷ সোমবারও তার ব্যতিক্রম ঘটেনি৷ মোটর চালিত রিক্সা এবং একটি ইট ভাট্টার মাল বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই জন৷


ঘটনা অমরপুর বিওসি সংলগ্ণ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, অমরপুর মোটরস্ট্যান্ড থেকে চন্ডিবাড়ির দিকে আসছিলো মোটর চালিত রিক্সাটি অপরদিকে মোটরস্ট্যান্ডের দিকে যাচ্ছিলো টিআর০৩বি-১৮২৪ নম্বরের মালবাহী গাড়িটি৷ মহকুমার পুরাতন বিওসি সংলগ্ণ এলাকায় আসতেই রিক্সা এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ তাতে রিকশা আরোহ ছিটকে পড়ে যায় রাস্তায়৷ সাথে সাথে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা এসে গুরুতর অবস্থায় গীতা সরকার (৫০) নামে ওই মহিলাকে নিয়ে যায় অমরপুর মহকুমা হাসপাতালে৷

অবস্থা সঙ্কটজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর সঙ্গে সঙ্গে রেফার করে গোমতী জেলা হাসপাতালে৷ অল্প বিস্তর আঘাত পায় রিক্সা চালক৷ তবে প্রত্যক্ষদর্শীরা জানান মোটর চালিত রিক্সার গতিবেগ বেশি থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top